‏ 1 Chronicles 2

ইস্রায়েলের ছেলেরা

1ইস্রায়েলের ছেলেরা হলেন: রূবেণ, শিমিয়োন, লেবি, যিহূদা, ইষাখর, ও সবূলূন, 2দান, যোষেফ, বিন্যামীন, নপ্তালি, গাদ এবং আশের।

যিহূদা

হিষ্রোণের ছেলেদের দিকে

3যিহূদার ছেলেরা:
এর, ওনন এবং শেলা। তাঁর এই তিন ছেলে এমন এক কনানীয়া মহিলার গর্ভে জন্মেছিল, যিনি শূয়ার মেয়ে ছিলেন।
যিহূদার বড়ো ছেলে এর সদাপ্রভুর দৃষ্টিতে দুষ্ট প্রতিপন্ন হল; তাই সদাপ্রভু তাকে মেরে ফেলেছিলেন।
4যিহূদার পুত্রবধূ তামর যিহূদার ঔরসে পেরস ও সেরহকে জন্ম দিলেন।
যিহূদার ছেলেদের সংখ্যা মোট পাঁচজন।

5পেরসের ছেলেরা:
হিষ্রোণ এবং হামূল।
6সেরহের ছেলেরা:
সিম্রি, এথন, হেমন, কলকোল এবং দার্দা
অথবা, দারা (1 রাজাবলি 4:31 পদও দেখুন)
—মোট পাঁচজন।
7কর্মির ছেলে:
আখর,
আখর শব্দের অর্থ সমস্যা; যিহোশূয়ের পুস্তকে আখরকে আখন বলে ডাকা হয়েছে
যে উৎসর্গীকৃত বস্তুগুলি নেওয়ার উপর যে নিষেধাজ্ঞা বজায় ছিল, তা লঙ্ঘন করার মাধ্যমে ইস্রায়েলের ক্ষেত্রে সমস্যা উৎপন্ন করল।
হিব্রু শব্দটি সদাপ্রভুর কাছে বস্তু বা ব্যক্তিকে চূড়ান্ত দানের প্রসঙ্গে ব্যবহৃত, প্রায়ই যা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার মাধ্যমে সম্পন্ন হত।

8এথনের ছেলে:
অসরিয়।
9হিষ্রোণের যে ছেলেরা জন্মেছিলেন, তারা হলেন:
যিরহমেল, রাম এবং কালেব।
অথবা, কালুবায়, যা কালেবেরই ভিন্ন এক বানান।

হিষ্রোণের ছেলে রাম থেকে উৎপন্ন বংশ

10রাম অম্মীনাদবের বাবা ছিলেন,
এবং অম্মীনাদব সেই নহশোনের বাবা ছিলেন, যিনি যিহূদা বংশের নেতা ছিলেন।
11নহশোন সল্‌মনের বাবা ছিলেন,
অথবা, শল্ম (রূত 4:21 পদও দেখুন)

সল্‌মন ছিলেন বোয়সের বাবা,
12বোয়স ছিলেন ওবেদের বাবা এবং
ওবেদ ছিলেন যিশয়ের বাবা।

13যিশয় তাঁর বড়ো ছেলে
ইলীয়াবের বাবা ছিলেন; তাঁর দ্বিতীয় ছেলে অবীনাদব,
তৃতীয়জন শম্ম,
14চতুর্থজন নথনেল,
পঞ্চমজন রদ্দয়,
15ষষ্ঠজন ওৎসম এবং
সপ্তমজন দাউদ।
16তাদের বোনেরা হলেন সরূয়া এবং অবীগল।
সরূয়ার তিন ছেলে হলেন অবীশয়, যোয়াব এবং অসাহেল।
17অবীগল হলেন সেই অমাসার মা, যাঁর বাবা হলেন ইশ্মায়েলীয় যেথর।

হিষ্রোণের ছেলে কালেব

18হিষ্রোণের ছেলে কালেব তাঁর স্ত্রী অসূবার দ্বারা (এবং যিরিয়োতের দ্বারা) সন্তান লাভ করলেন। অসূবার ছেলেরা হলেন:
যেশর, শোবব এবং অর্দোন।
19অসূবা মারা যাওয়ার পর কালেব সেই ইফ্রাথাকে বিয়ে করলেন, যিনি তাঁর ঔরসে হূরকে জন্ম দিলেন।
20হূর ঊরির বাবা ছিলেন, এবং ঊরি ছিলেন বৎসলেলের বাবা।

21পরে হিষ্রোণের বয়স যখন ষাট বছর, তখন তিনি গিলিয়দের বাবা মাখীরের মেয়েকে বিয়ে করলেন। তিনি তাঁর সাথে সহবাস করলেন, এবং তাঁর স্ত্রী তাঁর ঔরসে সগূবকে জন্ম দিলেন।
22সগূব সেই যায়ীরের বাবা, যিনি গিলিয়দে তেইশটি নগরকে নিয়ন্ত্রণ করতেন।
23(কিন্তু গশূর ও অরাম হবৎ-যায়ীর
অথবা যায়ীরের উপনিবেশগুলি
দখল করে নিয়েছিল, এছাড়াও তারা কনাৎ ও সেটির পার্শ্ববর্তী উপনিবেশগুলিও—অর্থাৎ ষাটটি নগর দখল করে নিয়েছিল)
এরা সবাই গিলিয়দের বাবা মাখীরের বংশধর।
24কালেব-ইফ্রাথায় হিষ্রোণ মারা যাওয়ার পর হিষ্রোণের স্ত্রী অবিয়া তাঁর ঔরসে তকোয়ের বাবা
বাবা শব্দের অর্থ পৌর-নেতা, বা সামরিক-নেতাও হতে পারে; 42, 45, 49-52 পদের ক্ষেত্রে ও খুব সম্ভবত অন্যত্রও এই অর্থ প্রযোজ্য।
অস্‌হূরকে জন্ম দিলেন।

হিষ্রোণের ছেলে যিরহমেল

25হিষ্রোণের বড়ো ছেলে যিরহমেলের ছেলেরা:
তাঁর বড়ো ছেলে রাম, পরে যথাক্রমে বূনা, ওরণ, ওৎসম ও
অথবা, ওরণ ও ওৎসম, যারা অহিয় দ্বারা জাত হলেন
অহিয়।
26যিরহমেলের অন্য আর এক স্ত্রীও ছিলেন, যাঁর নাম অটারা; তিনি ওনমের মা।
27যিরহমেলের বড়ো ছেলে রামের ছেলেরা:
মাষ, যামীন ও একর।
28ওনমের ছেলেরা:
শম্ময় ও যাদা।
শম্ময়ের ছেলেরা:
নাদব ও অবীশূর।
29অবীশূরের স্ত্রীর নাম অবীহয়িল, যিনি তাঁর ঔরসে অহবান ও মোলীদকে জন্ম দিলেন।
30নাদবের ছেলেরা:
সেলদ ও অপ্পয়িম। সেলদ নিঃসন্তান অবস্থায় মারা গেলেন।
31অপ্পয়িমের ছেলে:
যিশী, যিনি শেশনের বাবা। শেশন অহলয়ের বাবা।
32শম্ময়ের ভাই যাদার ছেলেরা:
যেথর ও যোনাথন। যেথর নিঃসন্তান অবস্থায় মারা গেলেন।
33যোনাথনের ছেলেরা:
পেলৎ ও সাসা।
এরাই হলেন যিরহমেলের বংশধর।

34শেশনের কোনও ছেলে ছিল না—ছিল শুধু কয়েকটি মেয়ে।
যার্হা নামে তাঁর মিশরীয় এক দাস ছিল।
35শেশন তাঁর মেয়ের সাথে তাঁর দাস যার্হার বিয়ে দিলেন, এবং তিনি যার্থার ঔরসে অত্তয়ের জন্ম দিলেন।
36অত্তয় নাথনের বাবা,
নাথন সাবদের বাবা,
37সাবদ ইফললের বাবা,
ইফলল ওবেদের বাবা,
38ওবেদ যেহূর বাবা,
যেহূ অসরিয়র বাবা,
39অসরিয় হেলসের বাবা,
হেলস ইলীয়াসার বাবা,
40ইলীয়াসা সিসময়ের বাবা,
সিসময় শল্লুমের বাবা,
41শল্লুম যিকমিয়ের বাবা,
এবং যিকমিয় ইলীশামার বাবা।

কালেবের বংশ

42যিরহমেলের ভাই কালেবের ছেলেরা:
তাঁর বড়ো ছেলে মেশা, যিনি সীফের বাবা,
এবং তাঁর ছেলে মারেশা,
হিব্রু ভাষায় এই বাক্যাংশটির অর্থ অনিশ্চিত
যিনি হিব্রোণের বাবা।
43হিব্রোণের ছেলেরা:
কোরহ, তপূহ, রেকম ও শেমা।
44শেমা রহমের বাবা,
এবং রহম যর্কিয়মের বাবা।
রেকম শম্ময়ের বাবা।
45শম্ময়ের ছেলে মায়োন,
এবং মায়োন বেত-সূরের বাবা।
46কালেবের উপপত্নী ঐফা হারণ,
মোৎসা ও গাসেসের মা।
হারণ গাসেসের বাবা।
47যেহদয়ের ছেলেরা:
রেগম, যোথম, গেসন, পেলট, ঐফা ও শাফ।
48কালেবের উপপত্নী মাখা
শেবর ও তির্হনহ।
49এছাড়াও তিনি মদ্‌মন্নার বাবা শাফ এবং মক্‌বেনার
ও গিবিয়ার বাবা শিবাকে জন্ম দিলেন।
কালেবের মেয়ের নাম অক্‌ষা।
50এরাই হলেন কালেবের বংশধর।

ইফ্রাথার বড়ো ছেলে হূরের ছেলেরা:
কিরিয়ৎ-যিয়ারীমের বাবা শোবল,
51বেথলেহেমের বাবা শল্‌ম, এবং বেথ-গাদের বাবা হারেফ।
52কিরিয়ৎ-যিয়ারীমের বাবা শোবলের বংশধরেরা:
মনূহোতীয়দের অর্ধাংশ হরোয়া,
53এবং কিরিয়ৎ-যিয়ারীমের বংশ: যিত্রীয়, পূথীয়, শূমাথীয় মিশ্রায়ীয়রা। এদের থেকেই সরাথীয় ও ইষ্টায়োলীয়রা উৎপন্ন হল।
54শল্‌মের বংশধরেরা:
বেথলেহেম, নটোফাতীয়, অট্রোৎ-বেৎযোয়াব, মনহতীয়দের অর্ধাংশ, সরায়ীয়,
55এবং যাবেষে বসবাসকারী শাস্ত্রবিদদের বংশ
অথবা, সোফেরীয়দের বংশ
: তিরিথীয়, শিমিয়থীয় ও সূখাথীয়রা। এরা সেই কেনীয়, যারা রেখবীয়দের
অথবা, বৈ-রেখবের বাবার
বাবা হম্মতের বংশজাত।
Copyright information for BenBSS