‏ 1 Chronicles 3

দাউদের ছেলেরা

1দাউদের এই ছেলেদের জন্ম হিব্রোণে হল:

বড়ো ছেলে অম্নোন, যিনি যিষ্রিয়েলীয়া অহীনোয়মের ছেলে;
দ্বিতীয়জন, কর্মিলীয়া অবীগলের ছেলে দানিয়েল;
2তৃতীয়জন, গশূরের রাজা তলময়ের মেয়ে মাখার ছেলে অবশালোম;
চতুর্থজন, হগীতের ছেলে আদোনিয়;
3পঞ্চমজন, অবীটলের ছেলে শফটিয়;
এবং ষষ্ঠজন, তাঁর স্ত্রী ইগ্লার গর্ভজাত যিত্রিয়ম।

4দাউদের এই ছয় ছেলে সেই হিব্রোণে জন্মেছিলেন, যেখানে তিনি ছয় বছর সাত মাস রাজত্ব করলেন।

দাউদ জেরুশালেমে তেত্রিশ বছর রাজত্ব করলেন,
5এবং সেখানে তাঁর এই সন্তানদের জন্ম হল:

শম্ম,
অথবা, শিমিয়
শোবব, নাথন ও শলোমন। এই চারজন অম্মীয়েলের মেয়ে বৎশেবার
অথবা, বৎশূয়া
গর্ভজাত।
6এছাড়াও যিভর, ইলীশূয়,
অথবা, ইলীশামা (1 বংশাবলি 14:5 পদ দেখুন)
ইলীফেলট,
7নোগহ, নেফগ, যাফিয়, 8ইলীশামা, ইলিয়াদা ও ইলীফেলট—মোট এই নয়জনও ছিলেন।

9এরা সবাই ছিলেন দাউদের ছেলে, পাশাপাশি তাঁর উপপত্নীদেরও কয়েকটি ছেলে ছিল। তামর ছিলেন তাদের বোন।

যিহূদার রাজারা

10শলোমনের ছেলে রহবিয়াম,
তাঁর ছেলে অবিয়,
তাঁর ছেলে আসা,
তাঁর ছেলে যিহোশাফট,
11তাঁর ছেলে যিহোরাম,
অথবা, যোরাম

তাঁর ছেলে অহসিয়,
তাঁর ছেলে যোয়াশ,
12তাঁর ছেলে অমৎসিয়,
তাঁর ছেলে অসরিয়,
তাঁর ছেলে যোথম,
13তাঁর ছেলে আহস,
তাঁর ছেলে হিষ্কিয়,
তাঁর ছেলে মনঃশি,
14তাঁর ছেলে আমোন,
তাঁর ছেলে যোশিয়।
15যোশিয়ের ছেলেরা:
বড়ো ছেলে যোহানন,
দ্বিতীয় ছেলে যিহোয়াকীম,
তৃতীয়জন সিদিকিয়,
চতুর্থজন শল্লুম।
16যিহোয়াকীমের উত্তরাধিকারীরা:
তাঁর ছেলে যিহোয়াখীন,
অথবা, যিকনিয় (17 পদও দেখুন)

ও সিদিকিয়।

নির্বাসন-পরবর্তী রাজবংশ

17বন্দি যিহোয়াখীনের বংশধরেরা:
তাঁর ছেলে শল্টীয়েল,
18মলকীরাম, পদায়, শিনৎসর, যিকমিয়, হোশামা এবং নদবিয়।
19পদায়ের ছেলেরা:
সরুব্বাবিল ও শিমিয়ি।
সরুব্বাবিলের ছেলেরা:
মশুল্লম ও হনানিয়। তাদের বোনের নাম শলোমীৎ।
20এছাড়াও আরও পাঁচজন ছিলেন: হশুবা, ওহেল, বেরিখিয়, হসদিয় ও যুশব-হেষদ।
21হনানিয়ের বংশধরেরা:
পলটিয় ও যিশায়াহ, এবং রফায়ের, অর্ণনের, ওবদিয়ের ও শখনিয়ের ছেলেরা।
22শখনিয়ের বংশধরেরা:
শময়িয় ও তাঁর ছেলেরা: হটূশ, যিগাল, বারীহ, নিয়রিয় ও শাফট—মোট এই ছ-জন।
23নিয়রিয়ের ছেলেরা:
ইলীয়ৈনয়, হিষ্কিয় ও অস্রীকাম—মোট এই তিনজন।
24ইলীয়ৈনয়ের ছেলেরা:
হোদবিয়, ইলীয়াশীব, পলায়, অক্কূব, যোহানন, দলায় ও অনানি—মোট এই সাতজন।
Copyright information for BenBSS