1 Chronicles 6
লেবি
1লেবির ছেলেরা:গের্শোন, কহাৎ ও মরারি।
2কহাতের ছেলেরা:
অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল।
3অম্রামের সন্তানেরা:
হারোণ, মোশি ও মরিয়ম।
হারোণের ছেলেরা:
নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামর।
4ইলীয়াসর পীনহসের বাবা,
পীনহস অবিশূয়ের বাবা,
5অবিশূয় বুক্কির বাবা,
বুক্কি উষির বাবা,
6উষি সরহিয়ের বাবা,
সরহিয় মরায়োতের বাবা,
7মরায়োত অমরিয়ের বাবা,
অমরিয় অহীটূবের বাবা,
8অহীটূব সাদোকের বাবা,
সাদোক অহীমাসের বাবা,
9অহীমাস অসরিয়ের বাবা,
অসরিয় যোহাননের বাবা,
10যোহানন অসরিয়ের বাবা।
শলোমন জেরুশালেমে যে মন্দির নির্মাণ করেছিলেন, অসরিয় সেখানেই যাজকরূপে সেবাকাজ করতেন।
11অসরিয় অমরিয়ের বাবা,
অমরিয় অহীটূবের বাবা,
12অহীটূব সাদোকের বাবা,
সাদোক শল্লুমের বাবা,
13শল্লুম হিল্কিয়ের বাবা,
হিল্কিয় অসরিয়ের বাবা,
14অসরিয় সরায়ের বাবা,
সরায় যোষাদকের ▼
▼অথবা, যিহোষাদকের; 15 পদও দেখুন
বাবা15সদাপ্রভু যখন নেবুখাদনেজারের হাত দিয়ে যিহূদা ও জেরুশালেমকে নির্বাসনে পাঠালেন, তখন এই যোষাদকও নির্বাসিত হলেন।
16লেবির ছেলেরা:
গের্শোন, ▼
▼অথবা, গের্শোম; 17, 20, 43, 62 ও 71 পদও দেখুন
কহাৎ ও মরারি।17গের্শোনের ছেলেদের নাম এইরকম:
লিব্নি ও শিমিয়ি।
18কহাতের ছেলেরা:
অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল।
19মরারির ছেলেরা:
মহলি ও মূশি।
পূর্বপুরুষদের কুলানুসারে এরাই লেবীয়দের নথিভুক্ত বংশধর:
20গের্শোনের:
তাঁর ছেলে লিব্নি, তাঁর ছেলে যহৎ,
তাঁর ছেলে সিম্ম, 21তাঁর ছেলে যোয়াহ,
তাঁর ছেলে ইদ্দো, তাঁর ছেলে সেরহ
এবং তাঁর ছেলে যিয়ত্রয়।
22কহাতের বংশধরেরা:
তাঁর ছেলে অম্মীনাদব, তাঁর ছেলে কোরহ,
তাঁর ছেলে অসীর, 23তাঁর ছেলে ইল্কানা,
তাঁর ছেলে ইবীয়াসফ, তাঁর ছেলে অসীর,
24তাঁর ছেলে তহৎ, তাঁর ছেলে ঊরীয়েল,
তাঁর ছেলে উষিয় ও তাঁর ছেলে শৌল।
25ইল্কানার বংশধরেরা:
অমাসয়, অহীমোৎ,
26তাঁর ছেলে ইল্কানা, ▼
▼অথবা, অহীমোৎ ও ইল্কানা। ইল্কানার ছেলেরা:
তাঁর ছেলে সোফী,তাঁর ছেলে নহৎ, 27তাঁর ছেলে ইলীয়াব,
তাঁর ছেলে যিরোহম, তাঁর ছেলে ইল্কানা
ও তাঁর ছেলে শমূয়েল। ▼
▼কিছু প্রাচীন অনুলিপিতে তাঁর ছেলে শমূয়েল কথাটি অনুপস্থিত
28শমূয়েলের ছেলেরা:
বড়ো ছেলে যোয়েল ▼
▼কিছু প্রাচীন অনুলিপিতে যোয়েল শব্দটি অনুপস্থিত
ও দ্বিতীয় ছেলে অবিয়।
29মরারির বংশধরেরা:
মহলি, তাঁর ছেলে লিব্নি,
তাঁর ছেলে শিমিয়ি, তাঁর ছেলে উষ,
30তাঁর ছেলে শিমিয়, তাঁর ছেলে হগিয়,
তাঁর ছেলে অসায়।
মন্দিরের সংগীতশিল্পীরা
31নিয়ম-সিন্দুকটি সদাপ্রভুর গৃহে বিশ্রামস্থান লাভের পর দাউদ সেই গৃহে গানবাজনা করার দায়িত্ব যাদের হাতে তুলে দিলেন, তারা এইসব লোক। 32যতদিন না শলোমন জেরুশালেমে সদাপ্রভুর মন্দির নির্মাণ করলেন, ততদিন তারা সমাগম তাঁবুর, সেই সমাগম তাঁবুর সামনে গানবাজনা সমেত পরিচর্যা করে গেলেন। তাদের জন্য নিরূপিত নিয়মানুসারে তারা তাদের কর্তব্য পালন করে যেতেন। 33এরা সেইসব লোক, যারা তাদের ছেলেদের সঙ্গে নিয়ে সেবাকাজ করে গেলেন:কহাতীয়দের মধ্যে থেকে:
গায়ক হেমন,
তিনি যোয়েলের ছেলে, তিনি শমূয়েলের ছেলে,
34তিনি ইল্কানার ছেলে, তিনি যিরোহমের ছেলে,
তিনি ইলীয়েলের ছেলে, তিনি তোহের ছেলে,
35তিনি সূফের ছেলে, তিনি ইল্কানার ছেলে,
তিনি মাহতের ছেলে, তিনি অমাসয়ের ছেলে,
36তিনি ইল্কানার ছেলে, তিনি যোয়েলের ছেলে,
তিনি অসরিয়ের ছেলে, তিনি সফনিয়ের ছেলে,
37তিনি তহতের ছেলে, তিনি অসীরের ছেলে,
তিনি ইবীয়াসফের ছেলে, তিনি কোরহের ছেলে,
38তিনি যিষ্হরের ছেলে, তিনি কহাতের ছেলে,
তিনি লেবির ছেলে, তিনি ইস্রায়েলের ছেলে;
39এবং হেমনের সহকর্মী ছিলেন সেই আসফ, যিনি তাঁর ডানদিকে দাঁড়িয়ে থেকে সেবাকাজ করতেন:
আসফ বেরিখিয়ের ছেলে, তিনি শিমিয়ির ছেলে,
40তিনি মীখায়েলের ছেলে, তিনি বাসেয়ের ▼
▼অথবা, মাসেয়ের
ছেলে,তিনি মল্কিয়ের ছেলে, 41তিনি ইৎনির ছেলে,
তিনি সেরহের ছেলে, তিনি অদায়ার ছেলে,
42তিনি এথনের ছেলে, তিনি সিম্মের ছেলে,
তিনি শিমিয়ির ছেলে, 43তিনি যহতের ছেলে,
তিনি গের্শোনের ছেলে, তিনি লেবির ছেলে;
44এবং তাদের সহকর্মীদের মধ্যে থেকে, মরারীয়রা তাঁর বাঁদিকে দাঁড়াতেন:
এথন কীশির ছেলে, তিনি অব্দির ছেলে,
তিনি মল্লুকের ছেলে, 45তিনি হশবিয়ের ছেলে,
তিনি অমৎসিয়ের ছেলে, তিনি হিল্কিয়ের ছেলে,
46তিনি অমসির ছেলে, তিনি বানির ছেলে,
তিনি শেমরের ছেলে, 47তিনি মহলির ছেলে,
তিনি মূশির ছেলে, তিনি মরারির ছেলে,
তিনি লেবির ছেলে।
48তাদের সাথী লেবীয়দেরও সদাপ্রভুর গৃহের, সেই সমাগম তাঁবুর অন্যান্য সব কাজকর্ম করার দায়িত্ব দেওয়া হল। 49কিন্তু হারোণ ও তাঁর বংশধররাই মহাপবিত্রস্থানে যা যা করণীয়, সেই প্রথানুসারে হোমবলির বেদির ও ধূপবেদির উপর উপহার উৎসর্গ করার মাধ্যমে ঈশ্বরের দাস মোশির দেওয়া আদেশানুসারে ইস্রায়েলের জন্য প্রায়শ্চিত্ত করতেন। 50এরাই হারোণের বংশধর:
তাঁর ছেলে ইলীয়াসর, তাঁর ছেলে পীনহস,
তাঁর ছেলে অবিশূয়, 51তাঁর ছেলে বুক্কি,
তাঁর ছেলে উষি, তাঁর ছেলে সরাহিয়,
52তাঁর ছেলে মরায়োৎ, তাঁর ছেলে অমরিয়,
তাঁর ছেলে অহীটূব, 53তাঁর ছেলে সাদোক
এবং তাঁর ছেলে অহীমাস।
54তাদের এলাকারূপে এই স্থানগুলিই তাদের উপনিবেশ গড়ার জন্য চিহ্নিত হল: (সেগুলি হারোণের সেই বংশধরদের জন্যই চিহ্নিত হল, যারা কহাতীয় বংশোদ্ভূত ছিল, কারণ প্রথম ভাগটি তাদের জন্যই ছিল)
55তাদের যিহূদা অঞ্চলের হিব্রোণ ও সেখানকার চারপাশের চারণভূমিগুলি দেওয়া হল। 56কিন্তু ক্ষেতজমি ও নগর ঘিরে থাকা গ্রামগুলি দেওয়া হল যিফূন্নির ছেলে কালেবকে। 57অতএব হারোণের বংশধরদের দেওয়া হল হিব্রোণ (এক আশ্রয়-নগর), ও লিব্না, ▼
▼যিহোশূয় 21:13 পদ দেখুন; এই আশ্রয়-নগরগুলি দেওয়া হল: হিব্রোণ, লিব্না।
যত্তীর, ইষ্টিমোয়, 58হিলেন, দবীর, 59আশন, যুটা ▼▼যিহোশূয় 21:16 পদ দেখুন; কিছু প্রাচীন অনুলিপিতে যুটা অনুপস্থিত
ও বেত-শেমশ, এবং সেই নগরগুলির চারণভূমিও তাদের দেওয়া হল।60বিন্যামীন বংশ থেকে তাদের দেওয়া হল গিবিয়োন, ▼
▼যিহোশূয় 21:17 পদ দেখুন; কিছু প্রাচীন অনুলিপিতে গিবিয়োন অনুপস্থিত
গেবা, আলেমৎ ও অনাথোৎ, এবং সেই নগরগুলির চারণভূমিও তাদের দেওয়া হল।কহাতীয় বংশের মধ্যে ভাগ করে দেওয়া নগরের সংখ্যা দাঁড়িয়েছিল মোট তেরোটি।
61কহাতের বাদবাকি বংশধরদের মনঃশির অর্ধেক বংশের অধিকার থেকে দশটি নগর দেওয়া হল।
62বংশ ধরে ধরে গের্শোনের বংশধরদের ইষাখর, আশের ও নপ্তালি বংশ থেকে, এবং মনঃশি বংশের সেই অংশ, যারা বাশনে ছিল, তাদের থেকে তোরোটি নগর দেওয়া হল।
63বংশ ধরে ধরে মরারির বংশধরদের রূবেণ, গাদ ও সবূলূন বংশ থেকে বারোটি নগর দেওয়া হল।
64অতএব ইস্রায়েলীরা লেবীয়দের এইসব নগর ও সেগুলির চারণভূমিও দিয়েছিল।
65যিহূদা, শিমিয়োন ও বিন্যামীন বংশ থেকে তারা সেই নগরগুলি দিয়েছিল, যেগুলির নামোল্লেখ আগে করা হয়েছে।
66কহাতীয়দের কয়েকটি বংশকে তাদের এলাকাভুক্ত নগররূপে ইফ্রয়িম বংশ থেকে কয়েকটি নগর দেওয়া হল।
67ইফ্রয়িমের পার্বত্য এলাকায় তাদের শিখিম (এক আশ্রয়-নগর), ও গেষর, ▼
▼যিহোশূয় 21:21 পদ দেখুন; এই আশ্রয়-নগরগুলি দেওয়া হল: শিখিম, গেষর।
68যকমিয়াম, বেথ-হোরোণ, 69অয়ালোন ও গাৎ-রিম্মোণ এবং সেই নগরগুলির চারণভূমিও দেওয়া হল।70মনঃশির অর্ধেক বংশ থেকে ইস্রায়েলীরা কহাতীয় বংশের বাদবাকি লোকজনকে আনের ও বিলয়ম এবং সেই নগরগুলির চারণভূমিও দিয়েছিল।
71গের্শোনীয়রা নিম্নলিখিত নগরগুলি পেয়েছিল:
মনঃশির অর্ধেক বংশের অধিকার থেকে তারা পেয়েছিল বাশনে অবস্থিত গোলন ও অষ্টারোৎ, এবং সেই নগরগুলির চারণভূমিও তারা পেয়েছিল;
72ইষাখর বংশ থেকে তারা পেয়েছিল কেদশ, দাবরৎ, 73রামোৎ ও আনেম, এবং সেই নগরগুলির চারণভূমিও তারা পেয়েছিল;
74আশের বংশ থেকে তারা পেয়েছিল মশাল, আব্দোন, 75হূকোক ও রাহব, এবং সেই নগরগুলির চারণভূমিও তারা পেয়েছিল;
76এবং নপ্তালি বংশ থেকে তারা পেয়েছিল গালীলে অবস্থিত কেদশ, হম্মোন ও কিরিয়াথয়িম, এবং সেই নগরগুলির চারণভূমিও তারা পেয়েছিল।
77মরারীয়রা (বাদবাকি লেবীয়রা) নিম্নলিখিত (নগরগুলি) পেয়েছিল:
সবূলূন বংশ থেকে তারা পেয়েছিল যক্নিয়াম, কার্তা, ▼
▼যিহোশূয় 21:34 পদ দেখুন; কিছু প্রাচীন অনুলিপিতে যক্নিয়াম, কার্তা অনুপস্থিত
রিম্মোণো ও তাবোর, এবং সেই নগরগুলির চারণভূমিও তারা পেয়েছিল;78যিরীহোর পূর্বদিকে জর্ডন নদীর পারের রূবেণ বংশ থেকে তারা পেয়েছিল মরুপ্রান্তরে অবস্থিত বেৎসর, যাহসা, 79কদেমোৎ ও মেফাৎ, এবং সেই নগরগুলির চারণভূমিও তারা পেয়েছিল;
80এবং গাদ বংশ থেকে তারা পেয়েছিল গিলিয়দে অবস্থিত রামোৎ, মহনয়িম, 81হিষ্বোন ও যাসের, এবং সেই নগরগুলির চারণভূমিও তারা পেয়েছিল।
Copyright information for
BenBSS