1 Chronicles 7
ইষাখর
1ইষাখরের ছেলেরা:তোলয়, পূয়, যাশূব ও শিম্রোণ—মোট চারজন।
2তোলয়ের ছেলেরা:
উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিবসম ও শমূয়েল—তাদের পরিবারের কর্তা। দাউদের রাজত্বকালে, তোলয়ের যেসব বংশধর তাদের বংশতালিকানুসারে যোদ্ধারূপে নথিভুক্ত হল, তাদের সংখ্যা 22,600 জন।
3উষির ছেলে:
যিষ্রাহিয়।
যিষ্রাহিয়ের ছেলেরা:
মীখায়েল, ওবদিয়, যোয়েল ও যিশিয়। এই পাঁচজনই প্রধান ছিলেন। 4তাদের পারিবারিক বংশতালিকানুসারে, তাদের কাছে 36,000 জন লোক যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল, কারণ তাদের অনেকগুলি স্ত্রী ও সন্তানসন্ততি ছিল।
5ইষাখরের সব বংশোদ্ভুক্ত যেসব আত্মীয়স্বজন তাদের বংশতালিকানুসারে যোদ্ধারূপে নথিভুক্ত হল, তাদের সংখ্যা মোট 87,000 জন।
বিন্যামীন
6বিন্যামীনের ছেলেরা তিনজন:বেলা, বেখর ও যিদীয়েল।
7বেলার ছেলেরা:
ইষবোণ, উষি, উষীয়েল, যিরেমৎ ও ঈরী। এরা পরিবারগুলির কর্তা—মোট পাঁচজন। তাদের বংশতালিকায় 22,034 জন যোদ্ধা নথিভুক্ত হল।
8বেখরের ছেলেরা:
সমীরা, যোয়াশ, ইলীয়েষর, ইলীয়ৈনয়, অম্রি, যিরেমোৎ, অবিয়, অনাথোৎ ও আলেমৎ। এরা সবাই বেখরের ছেলে। 9তাদের বংশতালিকায় 20,200 জন যোদ্ধা নথিভুক্ত হল।
10যিদীয়েলের ছেলে:
বিলহন।
বিলহনের ছেলেরা:
যিয়ূশ, বিন্যামীন, এহূদ, কানান্না, সেথন, তর্শীশ ও অহীশহর। 11যিদীয়েলের এইসব ছেলে পরিবারের কর্তা ছিলেন। 17,200 জন যোদ্ধা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ছিল।
12শুপ্পিমীয় ও হুপ্পিমীয়রা ঈরের বংশধর, এবং হূশীয়রা ▼
▼অথবা, দানের ছেলে: হূশীম (আদি পুস্তক 46:23 পদ দেখুন); কিছু অনুলিপিতে দানের ছেলে অনুপস্থিত
অহেরের বংশধর।নপ্তালি
13নপ্তালির ছেলেরা:যহসিয়েল, গূনি, যেৎসর ও শিল্লেম ▼—এরা বিলহার বংশধর।
মনঃশি
14মনঃশির বংশধরেরা:তাঁর অরামীয় উপপত্নীর মাধ্যমে উৎপন্ন বংশধর অস্রীয়েল। সেই উপপত্নী গিলিয়দের বাবা মাখীরকেও গর্ভে ধারণ করল। 15মাখীর হুপ্পিমীয় ও শুপ্পিমীয়দের মধ্যে থেকেই একজনকে স্ত্রী করে নিয়েছিলেন। তাঁর বোনের নাম মাখা। অন্য একজন বংশধরের নাম সলফাদ, যাঁর শুধু মেয়েই ছিল। 16মাখীরের স্ত্রী মাখা এক ছেলের জন্ম দিলেন ও তাঁর নাম রেখেছিলেন পেরশ। তাঁর ভাইয়ের নাম রাখা হল শেরশ, এবং তাঁর ছেলেদের নাম ঊলম ও রেকম।
17ঊলমের ছেলে:
বদান।
মনঃশির ছেলে মাখীর, তার ছেলে গিলিয়দ, এরা তার ছেলে।
18তাঁর বোন হম্মোলেকত ঈশ্হোদ, অবীয়েষর ও মহলাকে জন্ম দিলেন।
19শমীদার ছেলেরা:
অহিয়ন, শেখম, লিকহি ও অনীয়াম।
ইফ্রয়িম
20ইফ্রয়িমের বংশধরেরা:শূথেলহ, তাঁর ছেলে বেরদ,
তাঁর ছেলে তহৎ, তাঁর ছেলে ইলিয়াদা,
তাঁর ছেলে তহৎ, 21তাঁর ছেলে সাবদ
এবং তাঁর ছেলে শূথেলহ।
(জন্মসূত্রে যারা গাত দেশীয় লোক ছিল, তাদের গবাদি পশুপাল দখল করতে গিয়ে এৎসর ও ইলিয়াদা তাদের হাতেই নিহত হলেন। 22তাদের বাবা ইফ্রয়িম অনেক দিন ধরে তাদের জন্য শোক করলেন, এবং তাঁর আত্মীয়স্বজন তাঁকে সান্তনা দিতে এসেছিল। 23পরে আরেকবার তিনি তাঁর স্ত্রীর সাথে সহবাস করলেন: ও তাঁর স্ত্রী গর্ভবতী হয়ে এক ছেলের জন্ম দিলেন। ইফ্রয়িম তাঁর নাম রেখেছিলেন বরিয়, ▼
▼বরীয় শব্দের অর্থ অমঙ্গল
কারণ তাঁর পরিবারে অমঙ্গল নেমে এসেছিল। 24তাঁর মেয়ের নাম শীরা, যিনি নিম্নতর ও উচ্চতর বেথ-হোরোণ তথা উষেণ-শীরা গেঁথে তুলেছিলেন)25তাঁর ছেলে ছিলেন রেফহ, তাঁর ছেলে রেশফ, ▼
▼কিছু প্রাচীন অনুলিপিতে তাঁর ছেলে কথাটি অনুপস্থিত
তাঁর ছেলে তেলহ, তাঁর ছেলে তহন,
26তাঁর ছেলে লাদন, তাঁর ছেলে অম্মীহূদ,
তাঁর ছেলে ইলীশামা, 27তাঁর ছেলে নূন
এবং তাঁর ছেলে যিহোশূয়।
28তাদের জমি ও উপনিবেশে বেথেল ও তার চারপাশের গ্রামগুলি যুক্ত ছিল, পূর্বদিকে ছিল নারণ, পশ্চিমদিকে ছিল গেষর ও তার কাছাকাছি থাকা গ্রামগুলি, এবং শিখিম ও সেখানকার গ্রামগুলি থেকে শুরু করে সুদূর অয়া ও সেখানকার গ্রামগুলি পর্যন্ত ছড়িয়ে পড়েছিল তাদের জমিজায়গা। 29মনঃশির সীমানা বরাবর ছিল বেথ-শান, তানক, মগিদ্দো ও দোর তথা সেই নগরগুলির সঙ্গে থাকা গ্রামগুলি। ইস্রায়েলের ছেলে যোষেফের বংশধরেরা এইসব নগরে বসবাস করত।
আশের
30আশেরের ছেলেরা:যিম্ন, যিশ্বা, যিশ্বী ও বরিয়। সেরহ ছিলেন তাদের বোন।
31বরিয়ের ছেলেরা:
হেবর ও মল্কীয়েল, যিনি বির্ষোতের বাবা।
32হেবর যফলেট, শোমের ও হোথমের এবং তাদের বোন শূয়ার বাবা।
33যফলেটের ছেলেরা:
পাসক, বিমহল ও অশ্বৎ।
এরাই যফলেটের ছেলেসন্তান।
34শেমরের ছেলেরা:
অহি, রোগহ, ▼
▼অথবা, তাঁর ভাই শোমেরের ছেলে: রোগহ
যিহুব্ব ও অরাম।35তাঁর ভাই হেলমের ছেলেরা:
শোফহ, যিম্ন, শেলশ ও আমল।
36শোফহের ছেলেরা:
সূহ, হর্ণেফর, শূয়াল, বেরী, যিম্র, 37বেৎসর, হোদ, শম্ম, শিলশ, যিত্রণ ▼
▼খুব সম্ভবত, যেথরের আর এক নাম
ও বেরা।38যেথরের ছেলেরা:
যিফুন্নি, পিস্প ও অরা।
39উল্লের ছেলেরা:
আরহ, হন্নীয়েল ও রিৎসিয়।
40এরা সবাই আশেরের বংশধর—পরিবারের কর্তা, বাছাই করা লোকজন, সাহসী যোদ্ধা ও অসামান্য নেতা। তাদের বংশতালিকায় যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত 26,000 জন যোদ্ধা নথিভুক্ত হল।
Copyright information for
BenBSS