1 Chronicles 8
বিন্যামীন বংশোদ্ভূত শৌলের বংশতালিকা
1বিন্যামীন তাঁর,বড়ো ছেলে বেলার বাবা,
তাঁর দ্বিতীয় ছেলে অস্বেল, তৃতীয়জন অহর্হ,
2চতুর্থজন নোহা ও পঞ্চমজন রাফা।
3বেলার ছেলেরা হলেন:
অদ্দর, গেরা, অবীহূদ, ▼
▼অথবা, এহূদের বাবা গেরা
4অবীশূয়, নামান, আহোহ, 5গেরা, শফূফন ও হূরম।6এহূদের এই বংশধররা গেবায় বসবাসকারী পরিবারগুলির কর্তা ছিলেন এবং তাদের নির্বাসিত করে মানহতে নিয়ে যাওয়া হল:
7নামান, অহিয়, ও সেই গেরা, যিনি তাদের নির্বাসিত করলেন এবং যিনি আবার উষ ও অহীহূদের বাবাও ছিলেন।
8মোয়াবে শহরয়িম তাঁর দুই স্ত্রী হূশীম ও বারার সঙ্গে বিবাহবিচ্ছিন্ন হওয়ার পর তাঁর কয়েকটি ছেলের জন্ম হয়েছিল। 9তাঁর স্ত্রী হোদশের মাধ্যমে তিনি যে ছেলেদের পেয়েছিলেন, তারা হলেন—যোবব, সিবিয়, মেশা, মল্কম, 10যিয়ূশ, শখিয় ও মির্ম। এরাই তাঁর ছেলে, তথা তাদের পরিবারগুলির কর্তা। 11হূশীমের মাধ্যমে তিনি অবীটূব ও ইল্পালকে পেয়েছিলেন।
12ইল্পালের ছেলেরা:
এবর, মিশিয়ম, শেমদ (যিনি চারপাশের গ্রাম সমেত ওনো ও লোদ নগর দুটি গেঁথে তুলেছিলেন), 13এবং বরিয় ও শেমা, যারা অয়ালোনে বসবাসকারী পরিবারগুলির কর্তা ছিলেন এবং তারাই গাতের অধিবাসীদের তাড়িয়ে দিলেন।
14অহিয়ো, শাশক, যিরেমোৎ, 15সবদিয়, অরাদ, এদর, 16মীখায়েল, যিশপা ও যোহ বরিয়ের ছেলে ছিলেন।
17সবদিয়, মশুল্লম, হিষ্কি, হেবর, 18যিশ্মরয়, যিষলিয় ও যোবব ইল্পালের ছেলে ছিলেন।
19যাকীম, সিখ্রি, সব্দি, 20ইলীয়ৈনয়, সিল্লথয়, ইলীয়েল, 21অদায়া, বরায়া ও শিম্রৎ শিমিয়ির ছেলে ছিলেন।
22যিশপন, এবর, ইলীয়েল, 23অব্দোন, সিখ্রি, হানন, 24হনানিয়, এলম, অন্তোথিয়, 25যিফদিয় ও পনূয়েল শাশকের ছেলে ছিলেন।
26শিম্শরয়, শহরিয়, অথলিয়, 27যারিশিয়, এলিয় ও সিখ্রি যিরোহমের ছেলে ছিলেন।
28এরা সবাই তাদের বংশতালিকায় নথিভুক্ত পরিবারগুলির কর্তা ও প্রধান ছিলেন এবং তাঁরা জেরুশালেমেই বসবাস করতেন।
29গিবিয়োনের বাবা ▼
▼বাবার অর্থ পৌর-নেতা বা সামরিক-নেতা হতে পারে
যিয়ীয়েল ▼ গিবিয়োনে বসবাস করতেন।তাঁর স্ত্রীর নাম মাখা, 30এবং তাঁর বড়ো ছেলে অব্দোন, পরে জন্ম হল সূর, কীশ, বায়াল, নের, ▼ নাদব, 31গদোর, অহিয়ো, সখর 32এবং সেই মিক্লোতের, যিনি শিমিয়ির বাবা ছিলেন। তারাও জেরুশালেমে তাদের আত্মীয়স্বজনের কাছে বসবাস করতেন।
33নের কীশের বাবা, কীশ শৌলের বাবা, ও শৌল যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্বায়ালের ▼
▼ইশ্বায়াল, ঈশ্বোশৎ নামেও পরিচিত
বাবা।34যোনাথনের ছেলে:
মরীব্-বায়াল, ▼
▼মরীব্-বায়াল, মফীবোশৎ নামেও পরিচিত
যিনি মীখার বাবা।35মীখার ছেলেরা:
পিথোন, মেলক, তরেয় ও আহস।
36আহস যিহোয়াদার বাবা, যিহোয়াদা আলেমৎ, অসমাবৎ ও সিম্রির বাবা, এবং সিম্রি মোৎসার বাবা। 37মোৎসা বিনিয়ার বাবা; বিনিয়ার ছেলে রফায়, তাঁর ছেলে ইলীয়াসা ও তাঁর ছেলে আৎসেল।
38আৎসেলের ছয় ছেলে ছিল, এবং এই তাদের নাম:
অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় ও হানান। এরা সবাই আৎসেলের ছেলে।
39তাঁর ভাই এশকের ছেলেরা:
তাঁর বড়ো ছেলে ঊলম, দ্বিতীয় ছেলে যিয়ূশ ও তৃতীয়জন এলীফেলট। 40ঊলমের ছেলেরা এমন সাহসী যোদ্ধা ছিলেন, যারা ধনুক ব্যবহার করতে পারতেন। তাদের প্রচুর সংখ্যায় ছেলে ও নাতি ছিল—মোট 150 জন।
এরা সবাই বিন্যামীনের বংশধর।
Copyright information for
BenBSS