Ecclesiastes 4
নিপীড়ন, পরিশ্রম, বন্ধুহীনতা
1পরে আমি তাকালাম আর দেখলাম সূর্যের নিচে যেসব অত্যাচার হয় আমি নিপীড়িতদের চোখের জল দেখলাম—আর তাদের কোনো সান্ত্বনাকারী নেই;
সমস্ত ক্ষমতা তাদের নিপীড়নকারীদের পক্ষে—
আর তাদের কোনো সান্ত্বনাকারী নেই।
2এবং আমি ঘোষণা করলাম যে মৃতেরা,
যারা আগেই মারা গেছে,
তারা জীবিতদের থেকে আনন্দে আছে,
যারা এখনও জীবিত।
3কিন্তু উভয়ের চেয়েও ভালো হল
যার এখনও জন্ম হয়নি,
যে কখনও মন্দ দেখেনি
যা কিছু সূর্যের নিচে করা হয়।
4আর আমি দেখলাম একজনের প্রতি হিংসার দরুনই মানুষ সব পরিশ্রম করে এবং সফলতা লাভ করে। এটাও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো। 5বোকারা হাত গুটিয়ে রাখে
এবং নিজেদের ধ্বংস করে।
6দুই মুঠো পরিশ্রম পাওয়া
এবং কেবল বাতাসের পিছনে দৌড়ানোর চেয়ে
এক হাত শান্তি পাওয়া ভালো।
7আবার আমি সূর্যের নিচে অসারতা দেখতে পেলাম 8কোনো একজন লোক একেবারে একা;
তার ছেলেও নেই কিংবা ভাইও নেই,
তার পরিশ্রমের শেষ নেই,
তবুও তার ধনসম্পদে তার চোখ তৃপ্ত নয়।
সে জিজ্ঞাসা করল, “আমি কার জন্য পরিশ্রম করছি,
আর আমি কেন নিজেকে আনন্দ থেকে বঞ্চিত করছি?”
এটাও অসার—
ভারী কষ্টজনক!
9একজনের চেয়ে দুজন ভালো,
কারণ তাদের কাজে অনেক ভালো ফল হয়
10যদি একজন পড়ে যায়,
তবে তার সঙ্গী তাকে উঠাতে পারে।
কিন্তু হায় সেই লোক যে পড়ে যায়
আর কেউ তাকে উঠাবার জন্য নেই।
11আরও, যদি দুজন শুয়ে থাকে, তারা উষ্ণ থাকে।
কিন্তু একজন কী করে নিজেকে একা উষ্ণ রাখতে পারবে?
12যদিও একা ব্যক্তি হেরে যেতে পারে,
দুজন নিজেদের প্রতিরোধ করতে পারে।
তিনটে দড়ি একসঙ্গে পাকানো হলে তাড়াতাড়ি ছেঁড়ে না।
শ্রীবৃদ্ধি অসার
13একজন বুড়ো বোকা রাজা, যিনি আর পরামর্শ গ্রহণ করতে চান না তাঁর চেয়ে গরিব অথচ বুদ্ধিমান যুবক ভালো। 14সেই যুবক হয়তো কারাগার থেকে এসে রাজা হয়েছে, কিংবা সে হয়তো সেই রাজ্যে অভাবের মধ্যে জন্মেছে। 15আমি দেখলাম যারা সূর্যের নিচে বসবাস করত ও চলাফেরা করত তারা সেই যুবককে অনুসরণ করল, সেই রাজার উত্তরাধিকারী। 16সেই লোকদের কোনো সীমা ছিল না যারা তাদের আগে ছিল। কিন্তু যারা পরে এসেছিল তারা সেই উত্তরাধিকারীর উপরে সন্তুষ্ট হল না। এটাও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো।
Copyright information for
BenBSS