‏ Ezekiel 48:31-34

31ইস্রায়েলের গোষ্ঠীগুলির নাম অনুসারে নগরের দ্বারগুলির নামকরণ হবে। উত্তর দিকের তিনটি দ্বারের নাম হবে রূবেণের দ্বার, যিহূদার দ্বার ও লেবির দ্বার।
32পূর্বদিকে, মাপ হবে 4,500 হাত, তিনটি দ্বার থাকবে যোষেফের দ্বার, বিন্যামীনের দ্বার ও দানের দ্বার।
33দক্ষিণ দিকে, মাপ হবে 4,500 হাত, তিনটি দ্বার থাকবে শিমিয়োনের দ্বার, ইষাখরের দ্বার ও সবূলূনের দ্বার।
34পশ্চিমদিকে, মাপ হবে 4,500 হাত, তিনটি দ্বার থাকবে গাদের দ্বার, আশেরের দ্বার ও নপ্তালির দ্বার।
Copyright information for BenBSS