‏ Genesis 10

জাতিসমূহের তালিকা

1এই হল নোহের ছেলে শেম, হাম ও যেফতের বিবরণ, যারা স্বয়ং বন্যার পর সন্তান লাভ করলেন।

যেফতীয়রা

2যেফতের ছেলেরা
ছেলেরা শব্দটির অর্থ হতে পারে বংশধরেরা, বা উত্তরসূরিরা, বা জাতিরা; কথাটি 3, 4, 6, 7, 20-23, 2931 পদের ক্ষেত্রেও প্রযোজ্য।
:
গোমর, মাগোগ, মাদয়, যবন, তূবল, মেশক ও তীরস।
3গোমরের ছেলেরা:
অস্কিনস, রীফৎ, এবং তোগর্ম।
4যবনের ছেলেরা:
ইলীশা, তর্শীশ, কিত্তীম এবং রোদানীম।
কয়েকটি প্রাচীন পাণ্ডুলিপি অনুসারে শব্দটি হল দোদানীম
5(এদের থেকেই সমুদ্র-উপকূল নিবাসী লোকেরা, প্রত্যেকে তাদের নিজস্ব ভাষা সমেত নিজেদের বংশানুসারে, তাদের এলাকায় ছড়িয়ে পড়েছিল।)

হামাতীয়রা

6হামের ছেলেরা:
কূশ, মিশর, পূট ও কনান।
7কূশের ছেলেরা:
সবা, হবীলা, সব্‌তা, রয়মা ও সব্‌তেকা।
রয়মার ছেলেরা:
শিবা ও দদান।
8কূশ সেই নিম্রোদের বাবা
বাবা শব্দটির অর্থ হতে পারে পূর্বপুরুষ বা পূর্বসূরি বা প্রতিষ্ঠাতা; verses 13, 15, 2426 পদের ক্ষেত্রেও কথাটি প্রযোজ্য।
, যিনি পৃথিবীতে এক বলশালী যোদ্ধা হয়ে উঠলেন।
9সদাপ্রভুর সামনে তিনি বলশালী এক শিকারি হলেন; তাই বলা হয়ে থাকে, “সদাপ্রভুর সামনে নিম্রোদের মতো বলশালী এক শিকারি।” 10শিনারে
অর্থাৎ, ব্যাবিলনিয়ায়
অবস্থিত ব্যাবিলন, এরক, অক্কদ, ও কল্‌নী
অথবা, এরক ও অক্কদ—এসবই
তাঁর রাজ্যের মূলকেন্দ্র হল।
11সেই দেশ থেকে তিনি সেই আসিরিয়া দেশে গেলেন, যেখানে তিনি নীনবী, রহোবোৎ ঈর
অথবা, নীনবী ও তার সাথে সেই নগরের চকগুলি
, কেলহ
12ও সেই রেষণ নগরটি গড়ে তুললেন যা নীনবী ও কেলহের মাঝখানে অবস্থিত; সেটিই সেই মহানগর।
13মিশর ছিলেন
সেই লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়,
14পথ্রোষীয়, কস্‌লূহীয় (যাদের থেকে ফিলিস্তিনীরা উৎপন্ন হয়েছে) ও কপ্তোরীয়দের বাবা।
15কনান ছিলেন
তাঁর বড়ো ছেলে সীদোনের
অথবা, শীর্ষস্থানীয় সীদোনীয়দের
, ও হিত্তীয়,
16যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়, 17হিব্বীয়, অর্কীয়, সীনীয়, 18অর্বদীয়, সমারীয় ও হমাতীয়দের বাবা।
(পরবর্তীকালে কনানীয় বংশ ইতস্তত ছড়িয়ে পড়ল
19এবং কনানের সীমানা সীদোন থেকে গরারের দিকে গাজা পর্যন্ত, ও পরে লাশার দিকে সদোম, ঘমোরা, অদ্‌মা, ও সবোয়ীম পর্যন্ত বিস্তৃত হল)
20তাদের এলাকা ও জাতি ধরে এরাই হল বংশ ও ভাষা অনুসারে হামের সন্তান।

শেমাতীয়রা

21সেই শেমেরও কয়েকটি ছেলে জন্মাল, যাঁর দাদা ছিলেন যেফৎ
অথবা, সেই শেম, যিনি যেফতের দাদা ছিলেন
; শেম হলেন এবরের সব সন্তানের পূর্বপুরুষ।
22শেমের ছেলেরা:
এলম, অশূর, অর্ফক্‌ষদ, লূদ ও অরাম।
23অরামের ছেলেরা:
ঊষ, হূল, গেথর, ও মেশক
1 বংশাবলি 1:17 পদ দেখুন; হিব্রু ভাষায় শব্দটি হল মশ

24অর্ফক্‌ষদ হলেন শেলহের বাবা
অথবা, কৈননের বাবা, এবং কৈনন শেলহের বাবা
,
এবং শেলহ এবরের বাবা।
25এবরের দুটি ছেলের জন্ম হল:
একজনের নাম দেওয়া হল পেলগ
পেলগ শব্দের অর্থ বিভাজন
, কারণ তাঁর সময়কালেই পৃথিবী বিভিন্ন ভাষাবাদী জাতির আধারে বিভক্ত হল; তাঁর ভাইয়ের নাম দেওয়া হল যক্তন।
26যক্তন হলেন
অলমোদদ, শেলফ, হৎসর্মাবৎ, যেরহ,
27হদোরাম, ঊষল, দিক্ল, 28ওবল, অবীমায়েল, শিবা, 29ওফীর, হবীলা ও যোববের বাবা। তারা সবাই যক্তনের বংশধর ছিলেন।
30(পূর্বদিকের পার্বত্য দেশের যে এলাকায় তারা বসবাস করতেন, সেটি মেষা থেকে সফার পর্যন্ত বিস্তৃত ছিল)
31তাদের এলাকা ও জাতি ধরে বংশ ও ভাষা অনুসারে এরাই শেমের সন্তান।

32তাদের জাতিগুলির মধ্যে, বংশানুক্রমিকভাবে এরাই নোহের ছেলেদের বংশধর। বন্যার পর এদের থেকেই বিভিন্ন জাতি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ল।
Copyright information for BenBSS