Isaiah 40:3-5
3একজনের কণ্ঠস্বর ঘোষণা করছে:তোমরা মরুভূমিতে সদাপ্রভুর জন্য
পথ প্রস্তুত করো;
তোমরা মরুপ্রান্তরে আমাদের ঈশ্বরের জন্য
রাজপথগুলি সরল করো।
4প্রত্যেক উপত্যকাকে উপরে তোলা হবে,
প্রত্যেক পর্বত ও উপপর্বতকে নিচু করা হবে;
এবড়োখেবড়ো জমিকে সমান করা হবে,
অমসৃণ স্থানগুলি সমতল হবে।
5তখন সদাপ্রভুর মহিমা প্রকাশিত হবে,
সমস্ত মানবকুল একসঙ্গে তা প্রত্যক্ষ করবে।
কারণ সদাপ্রভুর মুখ একথা বলেছেন।
Copyright information for
BenBSS