Isaiah 42:1-4
সদাপ্রভুর দাস
1“এই আমার দাস, যাঁকে আমি ধরে রাখি,আমার মনোনীত জন, যাঁর কারণে আমি আনন্দ পাই;
আমি তাঁর উপরে আমার আত্মা স্থাপন করব,
তিনি জাতিসমূহের জন্য ন্যায়বিচার নিয়ে আসবেন।
2তিনি চিৎকার বা উচ্চশব্দ করবেন না,
কিংবা পথে পথে নিজের কণ্ঠস্বর শোনাবেন না।
3তিনি দলিত নলখাগড়া ভেঙে ফেলবেন না,
এবং ধূমায়িত সলতে নির্বাপিত করবেন না।
বিশ্বস্ততায় তিনি ন্যায়বিচার আনয়ন করবেন;
4তিনি মনোবল হারাবেন না বা হতাশ হবেন না,
যতক্ষণ না পৃথিবীতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করেন।
দ্বীপপুঞ্জ তাঁর বিধিবিধানে আস্থা রাখবে।”
Copyright information for
BenBSS