‏ Job 41

1“তুমি কি বড়শি দিয়ে লিবিয়াথনকে
লিবিয়াথনের আসল পরিচয় এক বিতর্কিত বিষয়; প্রাচীন সাহিত্যে এটিকে পৌরাণিক এক সমুদ্র-দানবরূপে চিহ্নিত করা হয়েছে
টেনে তুলতে পারো
বা দড়ি দিয়ে তার জিভ বাঁধতে পারো?
2তুমি তার নাকে কি দড়ি পরাতে পারো
বা বড়শি দিয়ে তার চোয়াল বিঁধতে পারো?
3সে কি তোমার কাছে অনবরত দয়া ভিক্ষা করবে?
সে কি কোমল স্বরে তোমার সঙ্গে কথা বলবে?
4জীবনভোর তোমার দাসত্ব করার জন্য
সে কি তোমার সঙ্গে চুক্তিবদ্ধ হবে?
5তুমি কি পাখির মতো তাকে পোষ মানাবে
বা তোমার বাড়ির যুবতীদের জন্য তাকে শিকলে বেঁধে রাখবে?
6ব্যবসায়ীরা কি তাকে নিয়ে ব্যবসা করবে?
তারা কি সওদাগরদের মধ্যে তাকে ভাগ করে দেবে?
7তুমি কি হারপুন
তিমি বা বড়ো বড়ো সামুদ্রিক মাছ শিকারের অস্ত্রবিশেষ
দিয়ে তার চামড়া
বা মাছ ধরার বর্শা দিয়ে তার মাথা বিঁধতে পারো?
8তুমি যদি তার গায়ে হাত দাও,
তবে সেই সংগ্রাম তোমার মনে থাকবে ও তুমি আর কখনও তা করবে না!
9তাকে বশে আনার যে কোনো আশা মিথ্যা;
তাকে দেখামাত্রই মানুষ কাহিল হয়ে যায়।
10কেউ সাহস করে তাকে জাগাতে যায় না।
তবে আমার সামনে কে দাঁড়াতে পারবে?
11কে দাবি করে বলতে পারে যে আমাকেই দিতে হবে?
আকাশের নিচে যা যা আছে, সবই তো আমার।

12“লিবিয়াথনের অঙ্গপ্রত্যঙ্গের বিষয়ে, তার শক্তি
ও তার শ্রীমণ্ডিত গঠনের বিষয়ে আমি কথা না বলে থাকতে পারব না।
13কে তার বাইরের আচ্ছাদন খুলে নিতে পারে?
কে তার বর্মের জোড়া আচ্ছাদন
হিব্রু ভাষায়, জোড়া লাগাম
ভেদ করতে পারে?
14কে তার সেই মুখের দরজা খোলার সাহস করতে পারে,
যা ভয়ংকর দাঁতের সারি দিয়ে সাজানো?
15তার পিঠে সারি সারি ঢাল আছে
অথবা, তার অহংকার যেন তার ঢালের সারি

যা একসাথে আঁটোসাঁটোভাবে বাঁধা থাকে;
16প্রত্যেকটি ঢাল পরবর্তীটির সাথে এমন ঘনিষ্ঠভাবে যুক্ত
যে মাঝখান দিয়ে একটুও বাতাস বইতে পারে না।
17সেগুলি পরস্পরের সঙ্গে অটলভাবে জুড়ে আছে;
সেগুলি একসাথে আটকে আছে ও সেগুলি আলাদা করা যায় না।
18সে হ্রেষাধ্বনি করলে আলোর ঝলক বের হয়;
তার চোখদুটি ভোরের আলোকরশ্মির মতো।
19তার মুখ থেকে আগুনের শিখা প্রবাহিত হয়;
সবেগে অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষিপ্ত হয়।
20তার নাক থেকে ধোঁয়া বের হয়
যেভাবে ফুটন্ত পাত্র থেকে তা জ্বলন্ত নলখাগড়ায় ছড়িয়ে পড়ে।
21তার নিঃশ্বাসে কয়লা জ্বলে ওঠে,
ও তার মুখ থেকে আগুনের শিখা উড়ে আসে।
22তার ঘাড়ে শক্তির বাস;
আতঙ্ক তার সামনে সামনে যায়।
23তার শরীরের ভাঁজ আঁটোসাঁটোভাবে যুক্ত;
সেগুলি মজবুত ও অনড়।
24তার বুক পাষাণ-পাথরের মতো কঠিন,
জাঁতার নিচের পাটের মতো নিরেট।
25যখন সে জেগে ওঠে, তখন শক্তিমানেরাও ভয় পায়;
তারা আতঙ্কিত হয়ে তার সামনে থেকে পশ্চাদপসরণ করে।
26তার দিকে এগিয়ে আসা তরোয়াল কোনও প্রভাব বিস্তার করতে পারে না,
বর্শা বা বাণ বা বল্লমও করতে পারে না।
27সে লোহাকে খড়ের মতো
ও ব্রোঞ্জকে পচা কাঠের মতো মনে করে।
28তির ছুঁড়ে তাকে তাড়ানো যায় না;
গুল্‌তির নুড়ি-পাথর তার কাছে তুষের সমান।
29গদা তার কাছে নিছক এক টুকরো খড়মাত্র;
বর্শার ঝন্‌ঝনানিকে সে উপহাস করে।
30তার বগলগুলি খাঁজকাটা খাপরাবিশেষ,
শস্য ঝাড়ার হাতুড়ির মতো সে কাদায় লম্বা সারি টেনে দেয়।
31অগাধ জলকে সে ফুটন্ত কড়ায় রাখা জলের মতো মন্থন করে
ও এক পাত্রে রাখা মলমের মতো করে সমুদ্রকে নাড়ায়।
32সে তার পিছনে এক ঝকঝকে ছাপ ছেড়ে যায়;
যে কেউ দেখে ভাববে যে অগাধ সমুদ্রের বুঝি পাকা চুল আছে।
33পৃথিবীর কোনো কিছুই তার সমতুল্য নয়—
সে এক নির্ভীক প্রাণী।
34সব উদ্ধত প্রাণীকে সে অবজ্ঞার চোখে দেখে;
সব অহংকারী প্রাণীর উপরে সে রাজত্ব করে।”
Copyright information for BenBSS