‏ Joshua 15

যিহূদার জন্য বরাদ্দ অংশ

1গোষ্ঠী অনুসারে যিহূদা বংশের জন্য বরাদ্দ অংশ নিচের দিকে ইদোমের এলাকা পর্যন্ত, চূড়ান্ত দক্ষিণে সীন মরুভূমি পর্যন্ত বিস্তৃত হল।

2তাদের দক্ষিণ সীমানা মরুসাগরের
15:2 হিব্রু ভাষায়, লবণ-সমুদ্র; 15:5 পদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য
দক্ষিণপ্রান্তে অবস্থিত উপসাগর থেকে শুরু হয়ে,
3বৃশ্চিক-গিরিপথ
15:3 হিব্রু ভাষায়, অক্রব্বীম
অতিক্রম করে, সীন পর্যন্ত গিয়ে ও কাদেশ-বর্ণেয়র দক্ষিণে গিয়ে পৌঁছাল। পরে সেই সীমানা হিষ্রোণ পেরিয়ে অদ্দরের দিকে উঠে গেল ও কর্কা পর্যন্ত ঘুরে গেল।
4পরে তা অস্‌মোন হয়ে, মিশরের নির্ঝরিণীতে যুক্ত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে শেষ হল। এই হল তাদের
15:4 অথবা, তোমাদের
দক্ষিণ সীমানা।
5পূর্ব সীমানা হল জর্ডনের মোহনা হয়ে মরুসাগর।
উত্তর সীমানা জর্ডনের মোহনায় অবস্থিত উপসাগর থেকে শুরু হয়ে,
6বেথ-হগ্লা পর্যন্ত উঠে গিয়ে বেথ-অরাবার উত্তর দিক ঘেঁসে রূবেণের সন্তান বোহনের পাথর পর্যন্ত পৌঁছাল। 7সেই সীমানা এরপর আখোর উপত্যকা থেকে দবীর পর্যন্ত উঠে গিয়ে উত্তর দিকে সেই গিল্‌গলে বাঁক নিল, যা সেই গিরিখাতের দক্ষিণে অবস্থিত অদুম্মীম গিরিপথের মুখোমুখি অবস্থিত। তা আরও এগিয়ে ঐন-শেমশের জলাশয়ের গা ঘেঁসে ঐন-রোগেল পর্যন্ত নেমে এল। 8পরে তা বিন-হিন্নোম উপত্যকা দিয়ে উঠে যিবূষীয় নগরের (অর্থাৎ, জেরুশালেমের) দক্ষিণ দিকের ঢালে পৌঁছাল। সেখান থেকে তা রফায়ীম উপত্যকার উত্তর প্রান্তে অবস্থিত হিন্নোম উপত্যকার পশ্চিমী পর্বতচূড়ার দিকে উঠে গেল। 9পর্বতচূড়া থেকে সেই সীমানা নিপ্তোহের জলরাশির উৎসের দিকে এগিয়ে গিয়ে, ইফ্রোণ পর্বতের নগরগুলিতে বের হল এবং বালার (অর্থাৎ, কিরিয়ৎ-যিয়ারীমের) দিকে নেমে গেল। 10পরে তা পশ্চিমদিকে বাঁক নিয়ে বালা থেকে সেয়ীর পর্বতের দিকে গিয়ে, যিয়ারীম পর্বতের (অর্থাৎ, কসালোনের) উত্তরপ্রান্তের ঢাল বেয়ে বেত-শেমশ পর্যন্ত গেল ও তিম্না অতিক্রম করল। 11তা ইক্রোণের উত্তরপ্রান্তের ঢালের দিকে গিয়ে, শিক্করোণের দিকে ফিরল, পরে বালা পর্বত অতিক্রম করে যব্‌নিয়েলে পৌঁছাল। সীমানাটি সমুদ্রে গিয়ে শেষ হল।
12পশ্চিম সীমানা হল ভূমধ্যসাগরের উপকূল এলাকা।

গোষ্ঠী অনুসারে এই হল যিহূদা সন্তানদের চারপাশের সীমানা।

13তাঁর প্রতি দত্ত সদাপ্রভুর আদেশানুসারে যিহোশূয় যিফূন্নির ছেলে কালেবকে যিহূদায় একটি অংশ—কিরিয়ৎ-অর্ব, অর্থাৎ, হিব্রোণ দিলেন। (অর্ব ছিলেন অনাকের পূর্বপুরুষ) 14হিব্রোণ থেকে কালেব তিন অনাকীয়কে—অনাকের ছেলে শেশয়, অহীমান ও তল্‌ময়কে তাড়িয়ে দিলেন। 15সেখান থেকে তিনি দবীরে বসবাসকারী লোকদের বিরুদ্ধে কুচকাওয়াজ করে এগিয়ে গেলেন (দবীরের পূর্বতন নাম ছিল কিরিয়ৎ-সেফর) 16আর কালেব বললেন, “যে ব্যক্তি কিরিয়ৎ-সেফর আক্রমণ করে তা নিয়ন্ত্রণে আনবে, আমি তার সঙ্গে আমার মেয়ে অক্‌ষার বিয়ে দেব।” 17কালেবের ভাই, কনসের ছেলে অৎনীয়েল সেটি দখল করলেন; অতএব কালেব তাঁর মেয়ে অক্‌ষার সঙ্গে অৎনীয়েলের বিয়ে দিলেন।

18একদিন অক্‌ষা অৎনীয়েলের কাছে এসে তাঁকে প্ররোচিত করলেন
15:18 অথবা, অৎনীয়েল তাঁকে প্ররোচিত করলেন (বিচারকর্তৃগণ 1:14 পদের টীকাও দেখুন)
যেন তিনি তাঁর বাবার কাছে একটি ক্ষেতজমি চেয়ে নেন। অক্‌ষা তাঁর গাধার পিঠ থেকে নামার পর, কালেব তাঁকে জিজ্ঞাসা করলেন, “আমি তোমার জন্য কী করতে পারি?”

19তিনি উত্তর দিলেন, “আমার প্রতি বিশেষ এক অনুগ্রহ দেখান। আপনি যেহেতু নেগেভে আমাকে জমি দিয়েছেন, জলের উৎসগুলিও আমাকে দিন।” অতএব কালেব উচ্চতর ও নিম্নতর জলের উৎসগুলি তাঁকে দিলেন।

20গোষ্ঠী অনুসারে, এই হল যিহূদা বংশের উত্তরাধিকার:

21ইদোমের সীমানার দিকে নেগেভে অবস্থিত যিহূদা বংশের সর্বদক্ষিণস্থ নগরগুলি হল:
কব্‌সীল, এদর, যাগুর,
22কীনা, দিমোনা, অদাদা, 23কেদশ, হাৎসোর, যিৎনন, 24সীফ, টেলম, বালোৎ, 25হাৎসোর-হদত্তা, কিরিয়োৎ-হিষ্রোণ (অর্থাৎ, হাৎসোর), 26অমাম, শমা, মোলাদা, 27হৎসর-গদ্দা, হিষ্‌মোন, বেথ-পেলট, 28হৎসর-শূয়াল, বের-শেবা, বিষিয়োথিয়া, 29বালা, ইয়ীম, এৎসম, 30ইল্‌তোলদ, কসীল, হর্মা, 31সিক্লগ, মদ্‌মন্না, সন্‌সন্না, 32লবায়োৎ, শিল্‌হীম, ঐন্ ও রিম্মোণ—মোট উনত্রিশটি নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি।
33পশ্চিমী পর্বতের পাদদেশে:
ইষ্টায়োল, সরা, অশ্‌না,
34সানোহ, ঐন-গন্নীম, তপূহ, ঐনম, 35যর্মুৎ, অদুল্লম, সোখো, অসেকা, 36শারয়িম, অদীথয়িম ও গদেরা
15:36 অথবা, গদেরা ও গদেরোথয়িম।
—চোদ্দোটি নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি।
37সনান, হদাশা, মিগ্দল্-গাদ, 38দিলিয়ন, মিস্‌পী, যক্তেল, 39লাখীশ, বস্কৎ, ইগ্লোন, 40কব্বন, লহমম, কিৎলিশ, 41গদেরোৎ, বেথ-দাগোন, নয়মা ও মক্কেদা—ষোলোটি নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি।
42লিব্‌না, এথর, আশন, 43যিপ্তহ, অশ্‌না, নৎসীব, 44কিয়ীলা, অক্‌ষীব ও মারেশা—নয়টি নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি।
45ইক্রোণ ও তার চারপাশের উপনিবেশ ও গ্রামগুলি; 46ইক্রোণের পশ্চিমদিকে, অস্‌দোদের পার্শ্ববর্তী সব উপনগর, সেই সঙ্গে সেগুলির সন্নিহিত গ্রামগুলি; 47অস্‌দোদ ও তার চারপাশের উপনিবেশ ও গ্রামগুলি; এবং গাজা, এবং মিশরের নির্ঝরিণী ও ভূমধ্যসাগরের উপকূল বরাবর গড়ে ওঠা সেটির উপনিবেশ ও গ্রামগুলি।
48পার্বত্য প্রদেশে:
শামীর, যত্তীর, সোখো,
49দন্না, কিরিয়ৎ-সন্না (অর্থাৎ, দবীর), 50অনাব, ইষ্টিমোয়, আনীম, 51গোশন, হোলোন ও গীলো—এগারোটি নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি।
52অরাব, দূমা, ইশিয়ন, 53যানীম, বেথ-তপূহ, অফেকা, 54হুমটা, কিরিয়ৎ-অর্ব (অর্থাৎ, হিব্রোণ) ও সীয়োর—নয়টি নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি।
55মায়োন, কর্মিল, সীফ, যুটা, 56যিষ্রিয়েল, যক্‌দিয়াম, সানোহ, 57কয়িন, গিবিয়া ও তিম্না—দশটি নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি।
58হল্‌হূল, বেত-সূর, গদোর, 59মারৎ, বেথ-অনোৎ ও ইল্‌তকোন—ছয়টি নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি।
15:59 কয়েকটি প্রাচীন পাণ্ডুলিপিতে এর সাথে এগারোটি নগর সম্বলিত আর একটি জেলা যোগ করা হয়েছে, সাথে তকোয় ও ইফ্রাথও (বেথলেহেম) যোগ করা হয়েছে

60কিরিয়ৎ-বাল (অর্থাৎ, কিরিয়ৎ-যিয়ারীম) ও রব্বা—দুটি নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি।
61মরুপ্রান্তরে:
বেথ-অরাবা, মিদ্দীন, সকাখা,
62নিব্‌শন, লবণ-নগর ও ঐন-গদী—ছয়টি নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি।

63যিহূদা বংশ সেই যিবূষীয়দের অধিকারচ্যুত করতে পারেনি, যারা জেরুশালেমে বসবাস করত; আজও পর্যন্ত সেই যিবূষীয়েরা যিহূদা সন্তানদের সঙ্গেই সেখানে বসবাস করছে।
Copyright information for BenBSS