Psalms 102:25-27
25আদিকালে তুমি এই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছ,আর আকাশমণ্ডলও তোমারই হাতের রচনা
26সেসব বিনষ্ট হবে, কিন্তু তুমি স্থায়ী হবে;
ছেঁড়া কাপড়ের মতো সেসব শেষ হয়ে যাবে।
পোশাকের মতো তুমি তাদের পরিবর্তন করবে
আর তাদের পরিত্যাগ করা হবে।
27কিন্তু তোমার পরিবর্তন নেই,
আর তোমার বছরগুলি কখনও শেষ হবে না।
Copyright information for
BenBSS