Psalms 14:1-3
1মূর্খ ▼▼হিব্রু ভাষায় মূর্খ গীতসংহিতায় বোঝায় এমন একজনকে যে নৈতিক ভাবে অসম্পূর্ণ
নিজের হৃদয়ে বলে,“ঈশ্বর নেই।”
তারা দুর্নীতিগ্রস্ত, তাদের কাজ ভ্রষ্ট;
সৎকর্ম করে এমন কেউই নেই।
2সদাপ্রভু স্বর্গ থেকে মানবজাতির দিকে
চেয়ে দেখেন,
তিনি দেখেন সুবিবেচক কেউ আছে কি না,
ঈশ্বরের অন্বেষণ করে এমন কেউ আছে কি না!
3সকলেই বিপথগামী হয়েছে, সকলেই দুর্নীতিগ্রস্ত হয়েছে;
সৎকর্ম করে এমন কেউই নেই,
একজনও নেই।
Copyright information for
BenBSS