Psalms 34:12-16
12তোমাদের মধ্যে যে জীবন ভালোবাসেএবং বিস্তর ভালো দিন দেখতে চায়,
13তোমার জিভ মন্দ থেকে সংযত রাখো
এবং মিথ্যা বাক্য থেকে মুখ সাবধানে রাখো।
14মন্দ থেকে মন ফেরাও আর সৎকর্ম করো;
শান্তির সন্ধান করো ও তা অনুসরণ করো।
15সদাপ্রভুর দৃষ্টি ধার্মিকদের প্রতি রয়েছে,
এবং তাদের আর্তনাদে তিনি কর্ণপাত করেন;
16কিন্তু সদাপ্রভুর মুখ তাদের বিরুদ্ধে যারা দুষ্কর্ম করে,
তিনি তাদের স্মৃতি পৃথিবী থেকে মুছে ফেলবেন।
Copyright information for
BenBSS