Psalms 53:1-3
1মূর্খ নিজের হৃদয়ে বলে,“ঈশ্বর নেই।”
তারা দুর্নীতিগ্রস্ত, আর তাদের চলার পথ ভ্রষ্ট;
সৎকর্ম করে এমন কেউই নেই।
2ঈশ্বর স্বর্গ থেকে
মানবজাতির দিকে চেয়ে দেখেন,
তিনি দেখেন সুবিবেচক কেউ আছে কি না,
ঈশ্বরের অন্বেষণ করে এমন কেউ আছে কি না!
3প্রত্যেকে বিপথগামী হয়েছে, সকলেই দুর্নীতিগ্রস্ত হয়েছে;
সৎকর্ম করে এমন কেউই নেই,
একজনও নেই।
Copyright information for
BenBSS