Psalms 82
আসফের গীত। 1ঈশ্বর মহাসভায় নিজের স্থান গ্রহণ করেছেন;তিনি “দেবতাদের” মাঝে বিচার সম্পন্ন করেন:
2কত কাল তুমি যারা অসৎ তাদের পক্ষ নেবে
আর দুষ্টদের পক্ষপাতিত্ব করবে?
3যারা দুর্বল আর অনাথ তাদের প্রতি তুমি সুবিচার করো,
যারা দরিদ্র আর পীড়িত তাদের অধিকার রক্ষা করো।
4যারা দুর্বল আর অভাবী তাদের মুক্ত করো;
দুষ্টদের দেশ থেকে তাদের উদ্ধার করো।
5“সেই ‘দেবতারা’ কিছুই জানে না, তারা কিছুই বোঝে না
তারা অন্ধকারে হেঁটে বেড়ায়;
আর জগতের ভিত্তি কেঁপে ওঠে।
6“আমি বলি, ‘তোমরা “ঈশ্বর”
তোমরা সবাই পরাৎপরের সন্তান।’
7কিন্তু সামান্য মানুষের মতো তোমাদের মৃত্যু হবে;
অন্যান্য সব শাসকের মতো তোমাদেরও পতন হবে।”
8ওঠো, হে ঈশ্বর, এই জগতের বিচার করো,
কারণ সমস্ত জাতি তোমার উত্তরাধিকার।
Copyright information for
BenBSS