Psalms 95:7-11
7কারণ তিনি আমাদের ঈশ্বরআর আমরা তাঁর চারণভূমির প্রজা,
ও মেষ যাদের তিনি যত্ন করেন।
আজই, যদি তোমরা তাঁর কণ্ঠস্বর শুনতে পাও,
8“যেমন মরীবায় করেছিলে, তেমন নিজেদের হৃদয় কঠিন কোরো না,
মরুপ্রান্তরে মঃসার দিনে যেমন করেছিলে,
9যেখানে তোমার পূর্বপুরুষেরা আমার পরীক্ষা করেছিল;
আমাকে যাচাই করেছিল, যদিও আমি যা করেছিলাম তারা সব দেখেছিল।
10চল্লিশ বছর পর্যন্ত সেই প্রজন্মের প্রতি আমি ক্রুদ্ধ হয়েছিলাম;
এবং আমি বলেছিলাম, ‘তারা এমন ধরনের লোক যাদের হৃদয় বিপথগামী হয়,
আর তারা আমার পথগুলি জানে না।’
11তাই আমার ক্রোধে আমি এক শপথ নিয়েছিলাম,
‘আমার বিশ্রামে তারা আর কোনোদিন প্রবেশ করবে না।’ ”
Copyright information for
BenBSS