Psalms 100
ধন্যবাদের সংগীত। 1সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।2মহানন্দে সদাপ্রভুর আরাধনা করো;
আনন্দগান সহকারে তাঁর সামনে এসো।
3তোমরা জানো, সদাপ্রভুই ঈশ্বর।
তিনিই আমাদের সৃষ্টি করেছেন, আর আমরা তাঁরই;
আমরা তাঁর প্রজা, তাঁর চারণভূমির মেষ।
4ধন্যবাদ সহকারে তাঁর দ্বারে
এবং প্রশংসা সহকারে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো;
তাঁকে ধন্যবাদ জানাও, আর তাঁর নামের প্রশংসা করো।
5কারণ সদাপ্রভু মঙ্গলময় এবং তাঁর দয়া অনন্তকালস্থায়ী;
তাঁর বিশ্বস্ততা বংশপরম্পরায় স্থায়ী।
Copyright information for
BenBSS