Psalms 125
একটি আরোহণ সংগীত। 1যারা সদাপ্রভুর উপর আস্থা রাখে তারা সিয়োন পর্বতের মতো হয়,তারা পরাজিত হয় না অথচ চিরস্থায়ী হয়।
2পর্বতমালা যেমন জেরুশালেমকে ঘিরে আছে,
সদাপ্রভু তেমনই তাঁর প্রজাদের চারিদিকে আছেন
এখন থেকে অনন্তকাল পর্যন্ত।
3দুষ্টরা ধার্মিকদের দেশে
রাজত্ব করবে না,
কারণ তাহলে ধার্মিকেরা হয়তো
মন্দ কাজ করার জন্য প্রলোভিত হতে পারে।
4হে সদাপ্রভু, যারা ভালো কাজ করে, যারা হৃদয়ে ন্যায়পরায়ণ,
তুমি তাদের মঙ্গল করো।
5কিন্তু যারা ভুল পথে পা বাড়ায়
সদাপ্রভু তাদের অনিষ্টকারীদের সাথে দূর করে দেবেন।
ইস্রায়েলে শান্তি বিরাজ করুক।
Copyright information for
BenBSS