‏ Psalms 126

একটি আরোহণ সংগীত।

1সদাপ্রভু যখন জেরুশালেমের
হিব্রু ভাষায় সিয়োন
বন্দিদের ফিরিয়ে আনলেন,
তখন যেন আমরা স্বপ্ন দেখছিলাম!
2আমাদের মুখ হাসিতে পূর্ণ ছিল,
আনন্দের গানে আমাদের জিভ মুখর ছিল।
সেই সময় জাতিদের মাঝে লোকেরা বলেছিল,
“দেখো, সদাপ্রভু তাদের জন্যে কত মহৎ কাজ করেছেন।”
3যথার্থই, সদাপ্রভু আমাদের জন্য মহৎ কাজ করেছেন,
এবং আমরা আনন্দে পূর্ণ হয়েছি।

4হে সদাপ্রভু, আমাদের বন্দিদের ফিরিয়ে আনো,
নেগেভ মরুভূমির জলধারার মতো ফিরিয়ে আনো।
5যারা চোখের জলে বীজবপন করে,
তারা আনন্দগান গেয়ে শস্য কাটবে।
6যারা চোখের জল ফেলতে ফেলতে বাইরে যায়
বোনার জন্য বীজ বয়ে নিয়ে যায়,
আনন্দগান গাইতে গাইতে ফিরে আসবে,
সঙ্গে আঁটি নিয়ে ফিরে আসবে।
Copyright information for BenBSS