Psalms 13
প্রধান সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত। 1আর কত কাল, হে সদাপ্রভু? তুমি কি চিরকাল আমাকে ভুলে থাকবে?আর কত কাল তুমি তোমার মুখ আমার কাছ থেকে লুকিয়ে রাখবে?
2আর কত কাল আমি আমার ভাবনার সঙ্গে যুদ্ধ করব
এবং দিনের পর দিন আমার হৃদয়ে দুঃখ রইবে?
আর কত দিন আমার শত্রু আমার উপর বিজয়ী হবে?
3আমার দিকে চেয়ে দেখো ও উত্তর দাও, হে সদাপ্রভু, আমার ঈশ্বর।
আমার চোখে আলো দাও, নয়তো আমি মৃত্যুতে ঘুমিয়ে পড়ব,
4এবং আমার শত্রু বলবে, “আমি ওকে পরাজিত করেছি,”
এবং আমার বিপক্ষরা আমার পতনে উল্লাস করবে।
5কিন্তু আমি তোমার অবিচল প্রেমে বিশ্বাস করি,
আমার প্রাণ তোমার পরিত্রাণে উল্লাস করে।
6আমি সদাপ্রভুর প্রশংসা করব,
কারণ তিনি আমার মঙ্গল করেছেন।
Copyright information for
BenBSS