Psalms 131
একটি আরোহণ সংগীত। দাউদের গীত। 1হে সদাপ্রভু, আমার হৃদয় অহংকারী নয়,আমার দৃষ্টি উদ্ধত নয়;
নিজের থেকে বড় কোনও বিষয় নিয়ে আমি ভাবি না
আমার বোধের অতীত কোনও আশ্চর্য বিষয়ে সংযুক্ত থাকি না।
2কিন্তু আমি নিজেকে শান্ত ও নীরব করেছি,
স্তন্য-ত্যাগ করা শিশুর মতো করেছি যে মায়ের দুধের জন্য আর কাঁদে না,
স্তন্যপানে বিরত শিশুর মতো আমি তৃপ্ত।
3হে ইস্রায়েল, সদাপ্রভুর উপরে আশা রাখো
এখন এবং চিরকালের জন্য রাখো।
Copyright information for
BenBSS