Psalms 150
1সদাপ্রভুর প্রশংসা করো।ঈশ্বরের পবিত্রস্থানে তাঁর প্রশংসা করো;
বিশাল ঊর্ধ্বলোকে তাঁর প্রশংসা করো।
2তাঁর পরাক্রমের কীর্তির জন্য তাঁর প্রশংসা করো;
তাঁর অতিক্রমকারী মহিমার জন্য তাঁর প্রশংসা করো।
3তূরীধ্বনির শব্দে তাঁর প্রশংসা করো,
বীণা ও সুরবাহারে তাঁর প্রশংসা করো।
4খঞ্জনি ও নৃত্যের তালে তাঁর প্রশংসা করো,
তারের যন্ত্রে ও সানাই বাজিয়ে তাঁর প্রশংসা করো,
5করতাল বাজিয়ে তাঁর প্রশংসা করো,
করতালের উচ্চধ্বনিতে তাঁর প্রশংসা করো।
6শ্বাসবিশিষ্ট সবকিছু সদাপ্রভুর প্রশংসা করুক।
সদাপ্রভুর প্রশংসা করো।
Copyright information for
BenBSS