‏ Psalms 29

দাউদের গীত।

1হে ঈশ্বরের সন্তানেরা, সদাপ্রভুর কীর্তন করো,
তাঁর মহিমা ও পরাক্রম কীর্তন করো।
2তাঁর নামের মহিমার কীর্তন করো,
পবিত্র শোভায় সদাপ্রভুর আরাধনা করো।

3জলের উপর সদাপ্রভুর কণ্ঠস্বর শোনা যায়;
মহিমার ঈশ্বর বজ্রধ্বনি করেন,
মহাজলরাশির উপরে সদাপ্রভু বজ্রধ্বনি করেন।
4সদাপ্রভুর কণ্ঠস্বর শক্তিশালী;
সদাপ্রভুর কণ্ঠস্বর মহিমান্বিত।
5সদাপ্রভুর কণ্ঠস্বর দেবদারু গাছ ভেঙে দেয়;
লেবাননের দেবদারুবন ছিন্নভিন্ন করেন।
6তিনি লেবাননের পর্বতমালাকে বাছুরের মতো নাচিয়ে তোলেন,
বন্য ষাঁড়ের মতো সিরিয়োণকে
অর্থাৎ, হর্মোণ পর্বত
করেন।
7সদাপ্রভুর কণ্ঠস্বর
বজ্রবিদ্যুতের ঝলকের সাথে আঘাত করে।
8সদাপ্রভুর কণ্ঠস্বর মরুভূমি কাঁপিয়ে দেয়;
সদাপ্রভু কাদেশের মরুভূমি কাঁপিয়ে তোলে।
9সদাপ্রভুর কণ্ঠস্বর ওক গাছ দুমড়ে-মুচড়ে দেয়
এবং অরণ্য অনাবৃত করে।
এবং তাঁর মন্দিরে সকলে বলে “মহিমা!”

10সদাপ্রভু মহাপ্লাবনের উপর অধিষ্ঠিত;
সদাপ্রভু চিরকালের জন্য অধিষ্ঠিত রাজা।
11সদাপ্রভু তাঁর লোকদের শক্তি দেন;
সদাপ্রভু তাঁর লোকদের শান্তি দিয়ে আশীর্বাদ করেন।
Copyright information for BenBSS