‏ Psalms 4

দাউদের গীত। প্রধান পরিচালকের জন্য। তারের যন্ত্র।

1হে আমার ধার্মিক ঈশ্বর,
আমি ডাকলে আমাকে উত্তর দিয়ো।
সংকটে আমায় অব্যাহতি দিয়ো;
আমার প্রতি দয়া করো ও আমার প্রার্থনা শোনো।

2হে মানুষেরা, কত কাল আমার সম্মান অপমানে পরিণত করবে?
আর কত কাল তোমরা অলীকতা ভালোবাসবে ও ভুয়ো দেবতার
অথবা মিথ্যার সন্ধান করবে
সন্ধান করবে
3জানো যে সদাপ্রভু তাঁর বিশ্বস্ত ভক্তদের নিজের জন্য পৃথক করে রেখেছেন;
আমি ডাকলেই সদাপ্রভু আমার কথা শোনেন।

4কম্পিত হও কিন্তু
অথবা ক্রোধে
পাপ কোরো না;
যখন নিজের বিছানায় শুয়ে থাকো,
নিজের হৃদয় অনুসন্ধান করো ও নীরব থাকো।
5ধার্মিকতার বলি উৎসর্গ করো
এবং সদাপ্রভুতে বিশ্বাস করো।

6সদাপ্রভু, অনেকে প্রশ্ন করছে, “কে আমাদের উন্নতি ঘটাবে?”
তোমার মুখের জ্যোতি আমাদের উপর উজ্জ্বল হোক।
7তাদের ফসল ও নতুন দ্রাক্ষারসের প্রাচুর্য থেকেও
তুমি আমার হৃদয় আনন্দে পূর্ণ করেছ।

8শান্তিতে আমি শুয়ে থাকব ও ঘুমাব,
কারণ একমাত্র তুমিই, হে সদাপ্রভু,
আমায় নিরাপদে বসবাস করতে দিয়েছ।
Copyright information for BenBSS