Psalms 67
সংগীত পরিচালকের জন্য। তারযুক্ত যন্ত্র সহযোগে একটি গীত। একটি সংগীত। 1ঈশ্বর আমাদের প্রতি করুণা করুন ও আমাদের আশীর্বাদ করুনতাঁর মুখ আমাদের উপর উজ্জ্বল করুন—
2যেন তোমার পথসকল জগতে
আর তোমার পরিত্রাণ সমস্ত জাতির মধ্যে জ্ঞাত হয়।
3হে ঈশ্বর, লোকেরা তোমার স্তব করুক;
সমস্ত লোকজন তোমার প্রশংসা করুক।
4সমস্ত জাতি আনন্দ করুক আর উল্লসিত হোক,
কারণ তুমি লোকেদের ন্যায়সংগতভাবে শাসন করছ
এবং পৃথিবীর জাতিদের পরিচালনা করছ।
5হে ঈশ্বর, লোকেরা তোমার স্তব করুক,
সমস্ত লোকজন তোমার প্রশংসা করুক।
6তখন এই পৃথিবী ফসল উৎপন্ন করবে;
এবং ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদের বিপুলভাবে আশীর্বাদ করবেন।
7হ্যাঁ, ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন,
তাতে এই পৃথিবীর সব মানুষ তাঁকে ভয় করবে।
Copyright information for
BenBSS