‏ Psalms 8

সংগীত পরিচালকের উদ্দেশ্যে। স্বর, গিত্তীৎ
সম্ভবত সংগীতের প্রতিশব্দ
। দাউদের গীত।

1হে সদাপ্রভু, আমার প্রভু,
সমস্ত পৃথিবীতে তোমার নাম মহিমান্বিত!

তুমি আকাশমণ্ডলের ঊর্ধ্বে
তোমার মহিমা স্থাপন করেছ!
2তোমার শত্রু ও বিপক্ষদের স্তব্ধ করার উদ্দেশ্যে,
তুমি ছেলেমেয়েদের ও শিশুদের মাধ্যমে,
তোমার শত্রুদের বিরুদ্ধে দুর্গ স্থাপন করেছ।
3যখন আমি তোমার আকাশমণ্ডল পর্যবেক্ষণ করি,
তোমার হাতের কাজ,
চাঁদ ও তারার দিকে দেখি
যা তুমি নিজস্ব স্থানে রেখেছ,
4মানবজাতি কি যে, তাদের কথা তুমি চিন্তা করো?
মানুষ কি যে, তার তুমি যত্ন করো?

5তুমি তাদের
অথবা তাকে
স্বর্গদূতদের
অথবা ঈশ্বরের চেয়ে
চেয়ে সামান্য ছোটো করেছ
এবং তাদের
অথবা তাকে
গৌরব ও সম্মানের মুকুটে ভূষিত করেছ।
6তোমার হাতের সকল সৃষ্টির উপর তাদের কর্তৃত্ব দিয়েছ;
এসব কিছু তাদের
অথবা তাকে কর্তৃত্ব দিয়েছ; তার
পায়ের নিচে রেখেছ:
7সব মেষপাল ও গোপাল,
ও যত বন্যপশু;
8আকাশের যত পাখি,
সমুদ্রের যত মাছ,
যা সমুদ্র প্রবাহে সাঁতার কাটে।

9হে সদাপ্রভু, আমাদের প্রভু,
সমস্ত পৃথিবীতে তোমার নাম মহিমান্বিত!
Copyright information for BenBSS