‏ Zechariah 12:10-14

যাকে তারা বিদ্ধ করেছে তার জন্য শোক

10“আর দাউদ কুল ও জেরুশালেমের বাসিন্দাদের উপরে আমি অনুগ্রহের ও বিনতির আত্মা ঢেলে দেব। তাতে তারা আমার প্রতি, অর্থাৎ তারা যাঁকে বিদ্ধ করেছে, তাঁর দিকে তাকিয়ে দেখবে, এবং একমাত্র সন্তানের জন্য বিলাপ করার মতো করে তারা তাঁর জন্য বিলাপ করবে এবং প্রথম সন্তানের জন্য যেমন শোক করে তেমনি ভীষণভাবে শোক করবে। 11সেদিন জেরুশালেমে ভীষণ বিলাপ হবে, যেমন মগিদ্দোন সমভূমির হদদ্-রিম্মোণে হয়েছিল। 12দেশ বিলাপ করবে, গোষ্ঠীগুলি আলাদা আলাদাভাবে বিলাপ করবে, নিজেদের স্ত্রীদের সঙ্গে দাউদ কুলের গোষ্ঠী ও তাদের স্ত্রীরা, নাথন কুলের গোষ্ঠী ও তাদের স্ত্রীরা, 13লেবি কুলের গোষ্ঠী ও তাদের স্ত্রীরা, শিমিয়ির গোষ্ঠী ও তাদের স্ত্রীরা, 14এবং অবশিষ্ট সমস্ত গোষ্ঠী ও তাদের স্ত্রীরা।
Copyright information for BenBSS