‏ Amos 5:25-27

25“হে ইস্রায়েলের কুল, তোমরা কি মরুভূমিতে চল্লিশ বছর,
আমার কাছে বিভিন্ন বলিদান ও নৈবেদ্য নিয়ে এসেছিলে?
26না, তোমরা বরং তোমাদের রাজা সিক্কুৎ ও কীয়ুন নামের প্রতিমাদের
পাঠান্তরে, তোমাদের রাজার তাঁবুকে ও তোমাদের প্রতিমাগুলির আধারকে
,
তোমাদের দেবতাদের তারা—
যা নিজেদের জন্য নির্মাণ করেছিলে,
তাই তুলে বহন করেছিলে।
27তাই আমি তোমাদের দামাস্কাসের ওপারে নির্বাসিত করব,”
বলেন সদাপ্রভু, যাঁর নাম সর্বশক্তিমান ঈশ্বর।
Copyright information for BenBSS