‏ Ezekiel 27:27-36

27তোমার ধনসম্পদ, ব্যবসার জিনিস ও অন্যান্য জিনিস,
তোমার নাবিকেরা, মেরামতকারীরা,
তোমার ব্যবসায়ীরা ও তোমার সব সৈন্যেরা
এবং তোমার জাহাজে থাকা অন্য সকলে
সমুদ্রের মাঝখানে ডুবে যাবে
যেদিন তোমার জাহাজডুবি হবে।
28তোমার নাবিকদের চিৎকারে
সমুদ্রের পাড়ের জায়গাগুলি কেঁপে উঠবে।
29যারা দাঁড় টানে তারা সবাই
তাদের জাহাজ ছেড়ে চলে যাবে;
নাবিকেরা সকলে সমুদ্রের
পাড়ে দাঁড়িয়ে থাকবে।
30তারা তোমার জন্য চিৎকার করে
খুব কান্নাকাটি করবে;
তারা তাদের মাথায় ধুলা দেবে
ও ছাইয়ের মধ্যে গড়াগড়ি দেবে।
31তোমার জন্য তারা তাদের মাথা কামিয়ে ফেলবে
এবং ছালার চট পরবে।
তারা মনের দুঃখে তোমার জন্য
বিলাপ করে করে কাঁদবে।
32তারা তোমার জন্য জোরে জোরে কাঁদবে
ও শোক করবে, তোমাকে নিয়ে তারা এই বিলাপ করবে
“সমুদ্রে ঘেরা সোরের মতো করে আর কাউকে কি
চুপ করিয়ে দেওয়া হয়েছে?”
33তোমার ব্যবসার জিনিসপত্র যখন সমুদ্রে বের হত তখন
তুমি অনেক জাতিকে তৃপ্ত করতে;
তোমার প্রচুর ধনসম্পদ ও জিনিসপত্র দিয়ে
তুমি পৃথিবীর রাজাদের ধনী করতে।
34তুমি এখন সমুদ্রের আঘাতে
গভীর জলের মধ্যে চুরমার হয়েছ;
তোমার জিনিসপত্র ও তোমার সব লোক
তোমার সঙ্গে ডুবে গেছে।
35যারা উপকূলে বাস করে
তারা তোমার অবস্থা দেখে হতভম্ব;
তাদের রাজারা ভয়ে কেঁপে উঠছে
এবং তাদের মুখ ভয়ে বিকৃত হয়ে গেছে।
36জাতিগণের মধ্যের ব্যবসায়ীরা তোমাকে দেখে টিটকারি দেয়;
তুমি ভয়ংকরভাবে শেষ হয়ে গিয়েছ
আর তুমি থাকবে না।’ ”
Copyright information for BenBSS