‏ Isaiah 40:6-8

6একজনের কণ্ঠস্বর বলছে, “ঘোষণা করো।”
আমি বললাম, “আমি কী ঘোষণা করব?”

“সব মানুষই ঘাসের মতো
আর তাদের সমস্ত বিশ্বস্ততা মাঠের ফুলের মতো।
7ঘাস শুকিয়ে যায় আর ফুল ঝরে পড়ে,
কারণ সদাপ্রভুর নিশ্বাস তাদের উপরে বয়ে যায়।
সত্যিই সব মানুষ ঘাসের মতো।
8ঘাস শুকিয়ে যায় ও ফুলগুলি ঝরে পড়ে,
কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য থাকে চিরকাল।”
Copyright information for BenBSS