‏ Isaiah 47:7-9

7তুমি বলেছ, ‘আমি চিরন্তন রানি,
চিরকালের জন্য আমি তাই থাকব!’
কিন্তু এসব বিষয় তুমি বিবেচনা করোনি,
কিংবা যা ঘটতে চলেছে তার প্রতি মনোযোগ দাওনি।

8“তাহলে এখন, ওহে বিলাসিনী শোনো,
তোমার নিশ্চিন্ত আসনে বসে
তুমি মনে মনে ভাবছ,
‘একা আমি, আমি ছাড়া আর কেউ নেই।
আমি কখনও বিধবা হব না,
কিংবা আমার ছেলেমেয়েরা মারা যাবে না।’
9এক মুহূর্তে, একদিনের মধ্যে,
এই উভয়ই তোমার প্রতি ঘটবে:
সন্তান হারানো ও বিধবা হওয়া।
সেগুলি পূর্ণমাত্রায় তোমার উপরে নেমে আসবে,
তা যতই তুমি জাদু কিংবা মন্ত্রতন্ত্র
ব্যবহার করে থাকো না কেন।
Copyright information for BenBSS