‏ Jeremiah 25:15-28

সদাপ্রভুর ক্রোধের পেয়ালা

15ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভু আমাকে এই কথা বললেন: “তুমি আমার হাত থেকে আমার ক্রোধের দ্রাক্ষারসে পূর্ণ এই পেয়ালা নাও এবং আমি যে জাতিদের কাছে তোমাকে পাঠাই, তুমি তা থেকে তাদের পান করাও। 16তা থেকে পান করলে পর তারা টলমল করবে এবং তাদের মধ্যে আমি যে তরোয়াল
বিপক্ষের তরোয়াল
প্রেরণ করব, তার দরুন তারা উন্মাদ হয়ে যাবে।”
17তাই আমি সদাপ্রভুর হাত থেকে সেই পানপাত্র নিলাম এবং যাদের কাছে তিনি আমাকে প্রেরণ করেছিলেন, সেই সমস্ত জাতিকে তা পান করালাম।

18জেরুশালেম ও যিহূদার সব নগর, তার রাজাদের ও রাজকর্মচারীদের, যেন তারা আজও যেমন আছে, সেইরকম বিভীষিকা ও নিন্দা ও অভিশাপের পাত্র হয়;
19মিশরের রাজা ফরৌণকে, তাঁর পরিচারকদের ও রাজকর্মচারীদের ও তাঁর সমস্ত প্রজাকে, 20আর যে সমস্ত বিদেশি সেখানে বসবাস করে;
ঊষ দেশের সব রাজাকে;
ফিলিস্তিনী সব রাজাকে (অর্থাৎ অস্কিলোন, গাজা, ইক্রোণ এবং অস্‌দোদের অবশিষ্ট পরিত্যক্ত লোকদের);
21ইদোম, মোয়াব ও অম্মোনকে;
22সোর ও সীদোনের সব রাজাকে;
সমুদ্র-উপকূল বরাবর সমস্ত রাজাকে;
23দদান, টেমা, বূষ ও দূরবর্তী স্থানের লোককে;
পাঠান্তরে, যাদের গোঁফ বা কেশের প্রান্ত ছাঁটা।

24আরবের সমস্ত রাজা এবং প্রান্তের দেশগুলিতে বসবাসকারী বিদেশিদের সব রাজাকে
25সিম্রি, এলম ও মাদীয় সব রাজাকে;
26দূরে ও নিকটে স্থিত উত্তর দিকের সব রাজাকে এবং ভূপৃষ্ঠের উপরে স্থিত সমস্ত রাজ্যকে, একের পর অন্য একজনকে পান করালাম।
তাদের সবার পান করার পর শেশকের
শেশক হল ব্যাবিলনের সংকেতলিপি।
রাজাকেও তা পান করতে হবে।

27“তারপর তুমি তাদের বোলো, ‘বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: পান করো, মত্ত হও ও বমি করো। আর আমি যে বিপক্ষের তরোয়াল প্রেরণ করব, তার জন্য পতিত হও, আর উঠো না।’ 28কিন্তু তারা যদি তোমার হাত থেকে ওই পানপাত্র নিয়ে পান করতে না চায়, তাদের বোলো, ‘বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: তোমাদের অবশ্যই পান করতে হবে!
Copyright information for BenBSS