‏ Jeremiah 51:7-13

7সদাপ্রভুর হাতে ব্যাবিলন ছিল সোনার পানপাত্রের মতো;
এমন পানপাত্র, যার মধ্যে সমস্ত পৃথিবী পান করেছিল।
জাতিগণ তার সুরা পান করেছিল;
সেই কারণে, তারা এখন উন্মত্ত হয়ে গেছে।
8ব্যাবিলনের হঠাৎই পতন হবে, সে ভগ্ন হবে।
তার কারণে বিলাপ করো!
তার ব্যথার জন্য মলম নিয়ে এসো,
হয়তো তার ক্ষতের নিরাময় হবে।

9“ ‘আমরা ব্যাবিলনকে সুস্থ করতে পারতাম,
কিন্তু সে নিরাময়ের অযোগ্য হয়ে পড়েছে;
এসো আমরা তাকে ত্যাগ করে প্রত্যেকে স্বদেশে ফিরে যাই,
কারণ তার বিচার গগনস্পর্শী,
তা মেঘ পর্যন্ত উঁচুতে উঠে যায়।’

10“ ‘সদাপ্রভু আমাদের নির্দোষিতা প্রকাশ করেছেন;
সদাপ্রভু, আমাদের ঈশ্বর যা করেছেন,
এসো, আমরা সিয়োনে গিয়ে তা বলি।’

11“তোমরা তিরের ফলায় ধার দাও,
সব ঢাল হাতে তুলে নাও!
সদাপ্রভু মাদীয় রাজাদের উত্তেজিত করেছেন,
কারণ ব্যাবিলনকে ধ্বংস করাই হল তাঁর অভিপ্রায়।
সদাপ্রভু প্রতিশোধ গ্রহণ করবেন,
তাঁর মন্দির ধ্বংসের জন্য প্রতিশোধ নেবেন।
12ব্যাবিলনের প্রাচীরগুলির বিরুদ্ধে পতাকা তোলো!
রক্ষীবাহিনীকে আরও মজবুত করো,
স্থানে স্থানে প্রহরী নিযুক্ত করো,
গোপনে ওত পাতা সৈন্যদের তৈরি রাখো!
ব্যাবিলনের বিরুদ্ধে তাঁর রায়,
তাদের বিরুদ্ধে সদাপ্রভু তাঁর অভিপ্রায় পূর্ণ করবেন।
13তোমরা যারা জলরাশির তীরে বসবাস করো,
আর যারা ধনসম্পদে ঐশ্বর্যবান,
তোমাদের শেষের দিন এসে পড়েছে,
সময় এসে গেছে তোমাদের উচ্ছিন্ন হওয়ার।
Copyright information for BenBSS