‏ Joel 2:28-32

সদাপ্রভুর দিন

28“আর তারপর,
আমি সমস্ত মানুষের উপরে আমার আত্মা ঢেলে দেব।
তোমাদের ছেলে ও মেয়েরা ভাববাণী বলবে,
তোমাদের প্রবীণেরা স্বপ্ন দেখবে,
তোমাদের যুবকেরা দর্শন পাবে।
29এমনকি, আমার দাস-দাসীদেরও উপরে,
সেইসব দিনে আমি আমার আত্মা ঢেলে দেব।
30আমি আকাশমণ্ডলে ও পৃথিবীর উপরে
আশ্চর্য সব নিদর্শন দেখাব,
রক্ত ও আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী দেখাব।
31সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ংকর দিনের আগমনের পূর্বে,
সূর্য অন্ধকার ও চাঁদ রক্তবর্ণ হয়ে যাবে।
32আর যে কেউ সদাপ্রভুর নামে ডাকবে,
সেই পরিত্রাণ পাবে;
কারণ সদাপ্রভুর কথামতো সিয়োন পর্বত ও জেরুশালেমে,
কিছু মুক্তিপ্রাপ্ত লোকের দল থাকবে;
আর অবশিষ্ট লোকেদের মধ্যেও থাকবে,
যাদের সদাপ্রভু আহ্বান করেছেন।”
Copyright information for BenBSS