Matthew 10:1-10
যীশু বারোজন শিষ্যকে পাঠালেন
1যীশু তাঁর বারোজন শিষ্যকে নিজের কাছে ডাকলেন। তিনি তাঁদের অশুচি আত্মা তাড়ানোর, সমস্ত রকম রোগ ও পীড়া ভালো করার ক্ষমতা দিলেন। 2সেই বারোজন প্রেরিতের ▼▼প্রেরিতশিষ্য—অর্থাৎ দূত, বা শুভবার্তা ঘোষণার উদ্দেশ্যে প্রেরিত শিষ্যজনেরা। প্রেরিত
নাম হল:প্রথমে, শিমোন যাকে পিতর ▼ নামে ডাকা হত ও তার ভাই আন্দ্রিয়;
সিবদিয়ের পুত্র যাকোব ও তার ভাই যোহন;
3ফিলিপ ও বর্থলময়;
থোমা ও কর আদায়কারী মথি;
আলফেয়ের পুত্র যাকোব ও থদ্দেয়;
4উদ্যোগী ▼
▼উদ্যোগী—কানানী। এই শিমোন প্রথমে একজন উগ্রপন্থী ছিলেন।
শিমোন ও যিহূদা ইষ্কারিয়োৎ, যে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল।5যীশু বারোজনকে এসব আদেশ দিয়ে পাঠালেন: “তোমরা অইহুদিদের মধ্যে যেয়ো না বা শমরীয়দের কোনো নগরে প্রবেশ কোরো না। 6বরং তোমরা ইস্রায়েলের হারিয়ে যাওয়া মেষদের কাছে যাও। 7তোমরা যেতে যেতে এই বার্তা প্রচার কোরো: ‘স্বর্গরাজ্য সন্নিকট।’ 8তোমরা পীড়িতদের সুস্থ করো, মৃতদের উত্থাপন করো, যাদের কুষ্ঠরোগ আছে, তাদের শুচিশুদ্ধ করো, ভূতদের তাড়িও। তোমরা বিনামূল্যে পেয়েছ, সেইরূপ বিনামূল্যেই দান করো। 9“তোমাদের কোমরের বেল্টে সোনা, বা রুপো, বা তামার মুদ্রা নিয়ো না; 10যাত্রার উদ্দেশ্যে কোনো থলি, বা অতিরিক্ত পোশাক, বা চটিজুতো বা কোনো ছড়ি নিয়ো না; কর্মচারী তার বেতন পাওয়ার যোগ্য।
Copyright information for
BenBSS